প্রার্থী অহলুওয়ালিয়ার সামনেই হাতাহাতি, আসানসোলে বিজেপির কর্মিসভায় হুলস্থুল কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোট প্রক্রিয়া শুরুর আগেই  আসানসোলে বিজেপির কর্মিসভায় ছড়িয়ে পড়ল উত্তেজনা। জানা গিয়েছে, আসানসোলের বিজেপি  প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়াকে নিয়েই শুরু হয় গোলযোগ। আর সেই জন্যই আসানসোলে বিজেপির কর্মিসভার মধ্যেই একে অপরের দিকে লক্ষ্য করে টেবিল ছোড়াছুড়ি, মারামারি এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে ছিল আসানসোলের বিজেপির কর্মী সভা। আর এই সভার মধ্যে যখনই বিজেপি  প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া এসে উপস্থিত হয় তখন শুরু হয় গোলমাল। একে অপরের দিকে টেবিল ছোড়া থেকে শুরু করে ভাঙচুরের ঘটনা। মুহূর্তের মধ্যে আসানসোলের বিজেপি কর্মীসভায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এমন কি সেই ছবি যাতে না তোলা হয় সেইজন্য বাধা দেওয়ার হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

তবে বিজেপি কর্মীরাই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই মারধরের ঘটনা নিয়ে এখন পর্যন্ত গেরুয়া শিবিরের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়াও আসানসোলের বিজেপি  প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া এই ঘটনা নিয়ে কোন মন্তব্য করেনি। এদিনের এই ঘটনায় প্রশ্ন উঠছে তাহলে কি আসানসোলে  বিজেপির মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে?  আগামী ১৩ মে আসানসোলের নির্বাচন। তা নিয়ে শুরু হয়েছে নানান প্রস্তুতি।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স