পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মরশুম। আজ, মহাপঞ্চমী। তার মধ্যে খাস কলকাতায় শেক্সপিয়ার সরণি এলাকায় এক মহিলার রহস্যমৃত্যু। তাও আবার অফিসের নীচ থেকে মৃতদেহ উদ্ধার হল ওই মহিলার। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। যে বহুতলের নীচে ওই মহিলার দেহ পাওয়া গিয়েছে, সেটি একটি বাণিজ্যিক ভবন। সেখানে একাধিক সংস্থার অফিস রয়েছে। সূত্রের খবর, ওই বহুতলে একটি বেসরকারি ব্যাঙ্কের অফিস রয়েছে। সেখানেই চাকরি করতেন মৃতা মহিলা। এখনও পর্যন্ত পুলিশ ওই মহিলার নাম-পরিচয় জানায়নি।

আজ, বৃহস্পতিবার সকালে শেক্সপিয়র সরণির ওই বহুতলের নীচে মহিলার রক্তাক্ত দেহ দেখতে পায় অন্য অফিস কর্মচারীরা। খবর পাওয়ার পরে এলাকায় পৌঁছয় বেনিয়াপুকুর থানার পুলিশ। যে জায়গা থেকে দেহ পাওয়া গিয়েছে, সেটি ঘিরে দেওয়া হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নাম-পরিচয় জানা গেলে ওই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। কিন্তু শেক্সপিয়ার সরণি এলাকার মতো জায়গায় মহিলার মৃত্যু প্রশ্ন তুলে দিয়েছে। এটা আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পডুন: বেকার হয়ে ঘরে বসে? গিগ কর্মী হয়ে মাসে আয় করুন ৩০ থেকে ৫০ হাজার টাকা

সূত্রের খবর, ওই বহুতলেই একটি বেসরকারি ব্যাঙ্কের অফিস রয়েছে। সেখানেই কাজ করতেন ওই মহিলা। তিনি কীভাবে বহুতল থেকে পড়লেন? আদতে কী ঘটেছিল তা খোঁজার চেষ্টা করছে পুলিশ। খুনের বিষয়টিও মাথায় রেখেছেন তদন্তকারীরা।

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

বাজারে এসে গেল itel City 300 5G স্মার্টফোন, দাম কত?

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর