প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের Group-D কর্মীদের ১৬ ঘন্টা ডিউটি

এই ঘটনায় ওই ব্লক স্বাস্থ্য আধিকারিক কোনও অন্যায় দেখছেন না। তাঁর দাবি, দেশের স্বাস্থ্য আইনে ১৬ ঘণ্টা কাজ করানোর নিয়ম আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র সরকারের নয়া শ্রমবিধি নিয়ে তীব্র আপত্তি রয়েছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের(TMC)। কেননা সেখানে ৮ ঘন্টার ডিউটির জায়গায় ১২ ঘন্টা ডিউটির কথা বলা হয়েছে। স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারের তরফেও জানানো হয়েছিল যে এই শ্রমবিধি রাজ্যে লাগু করা হবে না। কিন্তু এবার রাজ্য সরকারকেই বড়সড় বিতর্কের মুখে ফেলে দিলেন উত্তরবঙ্গের(North Bengal) দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার এক ব্লক স্বাস্থ্য আধিকারিক। তিনি হরিরামপুর(Harirampur) ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের Group-D কর্মীদের জন্য টানা ১৬ ঘণ্টা Duty Roster তৈরি করে এই বিতর্কের জন্ম দিয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ Group-D কর্মীরা দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হয়েছেন। যদিও এই ঘটনায় ওই ব্লক স্বাস্থ্য আধিকারিক কোনও অন্যায় দেখছেন না। তাঁর দাবি, দেশের স্বাস্থ্য আইনে ১৬ ঘণ্টা কাজ করানোর নিয়ম আছে। যে আধিকারিককে ঘিরে এই বিতর্ক তাঁর নাম তন্ময় ঘোষ। তিনি হরিরামপুর ব্লকের BMOH।  

আরও পড়ুন টাকা বন্ধ কেন, জবাব দিন, হাইকোর্টের তলব কেন্দ্রকে

জানা গিয়েছে, তন্ময়বাবু গত শনিবার হরিরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের Group-D কর্মীদের জন্য নতুন Duty Roster সামনে আনেন। সেই Duty Roster-এ তিনি ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের Group-D কর্মীদের টানা ১৬ ঘণ্টা ডিউটির নির্দেশ দিয়েছেন। সারা পৃথিবীতে যেখানে আট ঘণ্টা ডিউটি করার নিয়ম রয়েছে, সেখানে সরকারি হাসপাতালের কর্মীদের টানা ১৬ ঘণ্টা ডিউটির নির্দেশ মুহুর্তের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে দেয়। ওই নির্দেশনামায় জানানো হয় নতুন Duty Roster মেনে স্বাস্থ্যকেন্দ্রের Group-D কর্মীদের বিকেল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ডিউটি করতে হবে। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন ব্লক স্বাস্থ্য দফতরের ১৪ জন Group-D কর্মী। হাসপাতালে ১৭ জন Group-D থাকলেও অজানা কারণে ৩জনকে এই ডিউটির বাইরে রাখা হয়েছে। শুধু তাই নয়, ক্ষুব্ধ কর্মীরা তন্ময়বাবুকে ৩টি শিফটে ৮ ঘন্টা করে কাজ করার কথা জানাতে গেলে তিনি তাঁদের বদলির হুমকিও দেন। আরও অভিযোগ, তন্ময়বাবু জোরপূর্বক প্রশিক্ষণ ছাড়াই কর্মীদের দিয়ে সেলাইন, সেলাই করার মতো গুরুত্বপূর্ণ কাজ করান।  

আরও পড়ুন Kharagpur IIT’র ছাত্র ফাইজান খুনই হয়েছেন, অভিমত হাইকোর্টের

তন্ময়বাবু তাঁর যুক্তিতে অনড় থাকায় এবার হরিরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের Group-D কর্মী এদিন অর্থাৎ মঙ্গলবার জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানান। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস এই প্রসঙ্গে এদিন জানিয়েছেন, ‘Group-D কর্মীদের কোনওভাবেই ১৬ ঘণ্টা একটানা কাজ করানো যায় না। না জেনে ভুল করে করেছেন BMOH। আমি আধিকারিকের সঙ্গে কথা বলে ৮ ঘণ্টার ডিউটি রোস্টার করতে বলে দিচ্ছি।’ যদিও কর্মীরা জানিয়েছেন সমস্যার সমাধান না হলে তাঁরা টানা কর্মবিরতির পথে যেতে বাধ্য হবেন।

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়