Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধূপগুড়িতে উদ্ধার নিখোঁজ কিশোরীর দেহ, ধর্ষণ খুনে অভিযুক্ত বিজেপি কর্মী

স্থানীয় বাসিন্দাদের দাবি, সক্রিয় বিজেপি কর্মীর যৌন লালসার শিকার হয়েছে ৩ দিন ধরে নিখোঁজ থাকা কিশোরী। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার দুপুরের পর বাড়ি থেকে বেরিয়েছিল সে। বাড়ির সামনেই খেলা করছিল। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। শনিবার সকালেই ব্লক প্রশাসনের উদ্যোগে ওই এলাকার পুকুরগুলিতে তল্লাশি চালাতে নামান হয় রাজ্য পুলিশের সিভিল ডিফেন্স বিভাগকে। স্নিফার ডগ নিয়েও শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। অবশেষে ৩ দিন পরে এলাকার নদী থেকে মিললো তার বস্তাবন্দী দেহ। আর সেই ঘটনায় কাঠগড়ায় গেরুয়া শিবির। স্থানীয় বাসিন্দাদের দাবি, সক্রিয় বিজেপি কর্মীর(BJP Worker) যৌন লালসার শিকার হয়েছে ৩ দিন ধরে নিখোঁজ থাকা কিশোরী। তাকে ধর্ষণ করে খুন(Missing Girl Found Dead) করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়ি(Dhupguri)।

জানা গিয়েছে, নিহত ওই কিশোরী ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের টুকলীমারী ১৫/১০৮ বুথের রেলগেট এলাকার বাসিন্দা। এদিন সকালেই তার দেহ উদ্ধার হয়। আলিপুরদুয়ারের ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুডুয়া নদীর পার থেকে বস্তাবন্দি অবস্থায় একটি দেহ দেখতে পান খগেনহাট এলাকার গ্রামবাসী। তাঁরাই খবর দেন পুলিশে। ধূপগুড়ি থানা এবং জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের দাবি, ওই কিশোরীকে শেষবার এলাকার এক প্রতিবেশী যুবকের সঙ্গে সাইকেলে চড়ে যেতে দেখা গিয়েছে। ওই যুবক সক্রিয় বিজেপি কর্মী। সেই ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে। সেই অভিযোগেই এদিন ওই যুবকের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। পুলিশ ইতিমধ্যেই ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক ধর্ষণের পর খুন করে বস্তাবন্দি দেহ ডুডুয়া নদীতে ফেলে দেয় বলে স্বীকার করে। তারপরেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ