কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে দোকানের সামনেই উদ্ধার মালিকের দেহ, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর : বছরের শুরুতেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে চাঞ্চল্য। নিজের দোকানের সামনে থেকেই উদ্ধার হয়েছে মালিকের দেহ। বাইকের শোরুমের মালিক রানা ঘোষের দেহ উদ্ধার হয় শুক্রবার সকালে। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে।

জানা গিয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বাইকের শো রুম রয়েছে রানা ঘোষ নামে এক যুবকের। শুক্রবার সকালে তাঁর দোকানে সামনে স্থানীয়রা একজনকে পড়ে থাকতে দেখে মুখ ঢাকা থাকায় প্রথমে বুঝতে পারেননি। পরে তাঁরা বুঝতে পারেন দোকানের সামনে পড়ে রয়েছেন দোকান মালিক স্বয়ং। ডাকাডাকি করে সাড়া না মেলায় তাঁরা বুঝতে পারেন, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে মোহনপুর থানার পুলিশ। তাঁরাই দেহ উদ্ধআর করেছে। বৃহস্পতিবার রাতে এক বন্ধু সৌমেন রায়ের সঙ্গে বাইরে বেরিয়েছিলেন রানা। রাতে দোকানেরক সামনেই তাঁকে নামিয়ে দিয়েছিলেন সৌমেন রায়। শুক্রবার সকালে বন্ধুর মৃত্যুর খবর পেয়ে এই কথআই জানিয়েছেন তিনি। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে জানার চেষ্টা করছে পুলিশ।

এলাকার সিসিটিভি ফুটেজ চেক করার সঙ্গে সঙ্গে বন্ধু সৌমেন রায়কেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁরা রাতে কোথায় গিয়েছিলেন, কখন দোরকানের সামনে নেমেছিলেন রানা সবটাই জানার চেষ্টা করছে মোহনপুর থানার পুলিশ। আশেপাশের দোকানদারদেরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা শেষ কার সঙ্গে রানাকে দেখেছেন, সেটাই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার বন্ধুদের সঙ্গে তারাপীঠ যাওয়ার কথা ছিল বলেও জানা গিয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হল ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই জানা যাবে।

 

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড