কালিয়াচকে নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

মঙ্গলবার সকালে দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার কালিয়াচক থানার আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উজিরপুর এলাকায়। মঙ্গলবার সকালে দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উজিরপুরে ধানজমির পাশে পড়ে নাবালিকার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহের পাশে একটি ব্যাগ পড়ে ছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তে ভিড় জমান স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি ওই নাবালিকার নাম পরিচয় জানার চেষ্টা করছেন তাঁরা। স্থানীয়দের দাবি, মৃত নাবালিকা স্কুল পড়ুয়া। তাঁকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টায় দেহ ধানজমিতে ফেলে রেখে পালিয়ে গিয়েছে আততায়ীরা।

উল্লেখ্য সম্প্রতি উত্তর দিনাজপুরে (North Dinajpur) এক স্কুলছাত্রীকে  ধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছে। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।  বিষয়টি নিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। আসরে নেমেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও এসটি কমিশন।

‘বিগ বস বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শান্ত অথচ দৃঢ় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান