ধানজমির মাটি ফেটে বার হচ্ছে গরম জল, ধোঁয়া! চাঞ্চল্য পটাশপুরে

ভূতত্ত্ববিদদের অনুমান, তাপের ঊর্ধ্বপ্রবাহ বন্ধ হয়ে গেলে গরম জল বেরোনোও থেমে যেতে পারে। এই ঘটনায় আতঙ্কের কিছু নেই।  

Share:

নিজস্ব প্রতিনিধি: শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জুড়ে। কেননা জেলারই পটাশপুর(Patashpur) থানার বারোবাটিয়ায় এলাকার একটি জায়গায় দেখা যাচ্ছে ধানের জমির(Paddy Field) মাটি ফেটে বেড়িয়ে আসছে গরম জল(Boiling Water)। বার হচ্ছে ধোঁয়াও(Smoke)। জল ফুটলে যেমন শব্দ হয়, এক্ষেত্রেও সেরকমই শব্দ হচ্ছে বলে স্থানীয়দের দাবি। আর গোটা ঘটনাটি নানা সোশ্যাল মিডিয়া মারফত ছড়িয়ে পড়তেই শনিবার সকাল থেকেই সেখানে ভিড়েভিড়াক্কার। খবর দেওয়া হয় পটাশপুর থানায়। পুলিশ গিয়ে নির্দিষ্ট জায়গাগুলি দড়ি দিয়ে ঘিরে দেয়। যদিও তাতেও উৎসাহী জনতার ভিড় ঠেকানো যায়নি। এই বিষয়ে এক সরকারি আধিকারিক বলেছেন, ‘বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। ভূ-তত্ত্ববিদদেরও বিষয়টি জানানো হয়েছে। তাঁরা এলে সঠিক কারণ জানা যাবে’।  

আরও পড়ুন ‘পরজীবী হয়ে বাঁচা যায় না’, ইয়াসেরকে কটাক্ষ ফিরহাদের

জানা গিয়েছে, ধানের জমি হওয়ায় ওই এলাকায় রাস্তার তুলনায় লোক অনেক কম। তবে এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই উৎসাহী অনেকে ভিড় করেন। ভৌগলিক ভাবে এটি খুব নিচু এলাকা বলেই জানা গিয়েছে। সেখানে মাটি ফুঁড়ে গরম জল এবং ধোঁয়া বেরোনো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এলাকার প্রবীণরা এরকম ঘটনা এই এলাকায় আগে হয়েছে বলে মনে করতে পারছেন না। স্থানীয় এক হাইস্কুলের শিক্ষক এই বিষয়ে অনুমান করে বলেছেন, ‘অনেক সময়ে মাটির নিচের উত্তপ্ত গলিত তরল শিলার অথবা ম্যাগমার পরিচালন স্রোতের উচ্চতা বৃদ্ধির জন্য তার সংস্পর্শে আসা জল ফুটতে শুরু করে। সেই জলই বাষ্প-সহ মাটির দুর্বল অংশ ফুঁড়ে বেরিয়ে আসে’। এই বিষয়ে এক বিশেষজ্ঞ আবার জানিয়েছেন, ‘গ্যাসের চাপ বেড়ে গেলে তা বেরিয়ে আসার চেষ্টা করে। উত্তপ্ত হিলিয়াম গ্যাসের সংস্পর্শে মাটির নীচের জলও ফুটতে শুরু করে’। ভূতত্ত্ববিদদের অনুমান, তাপের ঊর্ধ্বপ্রবাহ বন্ধ হয়ে গেলে গরম জল বেরোনোও থেমে যেতে পারে। এই ঘটনায় আতঙ্কের কিছু নেই।  

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে