বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বিধানসভা নির্বাচন মিটলেও, রাজনৈতিক পারদ এখনও কমেনি। এবার বিজেপি নেতার বাড়ির দরজার সামনে থেকে বোমা ও হুমকি চিঠি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতে শশীনা গ্রামের ১০৫ নম্বর বুথে। তবে কে বা কারা এই বোমা আর হুমকি চিঠি রেখে গিয়েছে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছেন ওই বিজেপি নেতা।

বসিরহাটের গোটরার বিজেপির বুথ সভাপতি অনিল বরণ মল্লিক গতকাল, বুধবার রাতে খাওয়া-দাওয়া সেরে সপরিবারে ঘুমিয়ে পড়েছিলেন। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে তাঁর ঘরের দুয়ারে দু’টি তাজা বোমা রেখে দিয়ে যায়। আজ, বৃহস্পতিবার (২১ মে) ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজা খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় অনিলবাবুর। সাতসকালে বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা পড়ে থাকতে দেখে গোটা গ্রামজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, পুলিশের জালে ডানকুনির কাউন্সিলর

খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘিরে ফেলা হয় ওই বিজেপি নেতার বাড়ি সহ আশেপাশের এলাকা। ডাকা হয় বম্ব স্কোয়াডকে। তারপর তাজা বোমা দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার কাজ করে বম্ব স্কোয়াড। যদিও এই ঘটনায় এখনও আতঙ্কে রয়েছেন বিজেপি নেতা অনিল বরণ। তিনি জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরে বিজেপির বুথ সভাপতি হিসেবে কাজ করছি, তাই দুষ্কৃতীদের আক্রোশ রয়েছে আমার উপর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই বোমা রেখে গিয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। দলকে গোটা ঘটনাটি জানিয়েছি।’

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে