১ মাস ধরে বাইক সহ নিখোঁজ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের Assistant Manager

ত ১ মাস ধরে বাইক সহ নিখোঁজ হয়ে গিয়েছেন দীপায়ন পাল। না মিলেছে তাঁর কোনও সন্ধান, না মিলেছে তাঁর বাইকের কোনও সন্ধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি হাওড়া জেলার সদর মহকুমার ডোমজুড় ব্লকের শলপ এলাকার পূর্ব পাড়ায়। ছিলেন একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের(Nationalized Bank)  Branch Assistant Manager। কর্মসূত্রে তাঁর Posting ছিল পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার সদর শহর তমলুকে(Tamluk)। সেখানেই ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। তমলুক স্টেশন বাজার এলাকায় ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখাতেই ছিল তাঁর অফিস। গত ২০ সেপ্টেম্বর সেই ব্যাঙ্কের শাখাতেই তাঁকে শেষ বার দেখা গিয়েছিল বাইক নিয়ে ওই ব্যাঙ্কেরই নিমতৌড়ি শাখায় যেতে। কিন্তু সেই শেষ বার। তারপর থেকেই বেমালুম উধাও(Goes Missing) হয়ে গিয়েছেন তিনি মানে দীপায়ন পাল। কার্যত গত ১ মাস ধরে বাইক সহ নিখোঁজ হয়ে গিয়েছেন তিনি। না মিলেছে তাঁর কোনও সন্ধান, না মিলেছে তাঁর বাইকের কোনও সন্ধান। এমনকি তাঁর কোনও দুর্ঘটনার খবরও কেউ দিতে পারেনি। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ভীষণই উদ্বেগে রয়েছে তাঁর পরিবার।

আরও পড়ুন, রাত ১০টা ১২ থেকে ১১টা ১২ মিনিট, ঠিক কী ঘটেছিল কৃষ্ণনগরকাণ্ডে, ভাবাচ্ছে তদন্তকারীদের

জানা গিয়েছে, দীপায়নের সঙ্গে মোবাইল ফোনে ২০ তারিখ দুপুরের পর থেকে আর কোনও যোগাযোগ করে উঠতে পারেননি তাঁর স্ত্রী মৌমিতা ঘোষ পাল। যতবারই তিনি মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেছেন ততবারই মোবাইল সুইচ অফ দেখিয়েছে। পরে মৌমিতা তমলুকে যান এবং সেখানকার থানায় দীপায়নের নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেন। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কোনও দীপায়নের কোনও সন্ধান পায়নি। দীপায়নের হাওড়ার বাড়িতে তাঁর স্ত্রী ছাড়াও আছেন তাঁর বাবা-মা। বড় দাদা কর্মসূত্রে আমেরিকায় থাকেন। যদিও ঘটনার সময় দীপায়নের বাবা-মা আমেরিকায় গিয়েছিলেন বড় ছেলের কাছে। সেখানেই তাঁরা খবর পান, ছোট ছেলে দীপায়ন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে।

আরও পড়ুন, পুজোয় গত দু’বছরের থেকে এবারে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেশি কলকাতায়

জানা গিয়েছে, মাত্র ৮ মাস আগে দীপায়নের বিয়ে হয়েছে। কিন্তু দাম্পত্য জীবন খুব একতা সুখের হয়নি। , স্ত্রীর সঙ্গে দীপায়নের মাঝে মধ্যে অশান্তি হত। অশান্তি হলে, দীপায়ন অবসাদে ভুগতেন। বাবা-মাকে সে কথা দীপায়ন মাঝেমধ্যে বলতেন বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার মা তাঁকে এ ব্যাপারে কাউন্সিলিংয়েরও পরামর্শ দেন। তবে ঘটনার দিন ঠিক কী হয়েছিল, সে সম্পর্কে তাঁদের কিছু জানা নেই বলে দীপায়নের বাবা-মা জানান। বিদেশে থাকাকালীন খবর পেয়ে বাড়ি ফেরেন দীপায়নের বাবা-মা। দীপায়নের বাবা রঞ্জন পাল জানান, এখনও পর্যন্ত মুক্তিপণ চেয়ে কোনও ফোন আসেনি। পুলিশ ব্যাঙ্কের শাখার বাকি কর্মীদের সঙ্গেও কথা বলেছে। তদন্ত চলছে। ঠিক কী কারণে দীপায়ন নিখোঁজ হয়ে গেলেন, সে সম্পর্কে তাঁরা কার্যত অন্ধকারে।

দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলা! চন্দ্রকোণার জাড়া জমিদারবাড়িতে কেন এই অদ্ভুত নিয়ম?

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

উ‍ৎসবের মরসুমে সবচেয়ে সস্তা গাড়ি বাজারে আনল Toyota, দাম শুনলে বিশ্বাস হবে না

স্মার্টফোনের ব্যবহারে ক্ষতি হচ্ছে কব্জির, জানুন সুস্থ থাকার উপায়

সুস্থ জীবনের চাবিকাঠি! সকালে এক গ্লাস ঈষদুষ্ণ জলের ৫ ম্যাজিক গুণ

বিসর্জনের আগে মহাদেবকে চিঠি! কালনার ৪৫০ বছরের দুর্গাপুজোয় কেন এই বিশেষ রীতি?

বিছানার নীচে ভুলেও রাখবেন না এই ৫ জিনিস, নিঃস্ব হয়ে যেতে হবে

মহানবমী কবে, ১৯ না ২০ অক্টোবর? হোমের শুভ মুহূর্ত জেনে নিন

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা