আটকে জয়েন্টের ফল, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার বার্তা ব্রাত্যর

Share:

নিজস্ব প্রতিনিধি :বিসি জটে আটকে গিয়েছে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশজয়েন্টের ফলাফল স্থগিত করা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের যাওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। সেখান থেকেই তিনি আইনি পথে লড়াই করার কথা বলেছেন।

তিনি বলেছেন, সু্প্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টের অন্যরকম বিবেচনা হতে পারে সেটা ধারনার বাইরে ছিল। হাইকোর্টের রায়ের জন্য একটা জট তৈরি হয়েছে। কিন্তু দ্রুত পোর্টালের মাধ্যমে ভর্তির তালিকা প্রকাশ করা হবে।   বৃহস্পতিবার জয়েন্টের ফলপ্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের মন্তব্য, নতুন ওবিসি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না। মেধাতালিকা প্রকাশ করার ক্ষেত্রে ২০১০ সালের আগের ৬৬ ওবিসি শংসাপত্রকে মান্যতা দিতে হবে। অর্থাৎ পুরানো নিয়ম মেনেই তালিকা প্রকাশ করতে হবে। 

৩ মাস পেরিয়ে গিয়েছে রাজ্য জয়েন্টের পরীক্ষার। এখনও হয়নি ফলপ্রকাশ। বৃহস্পতিবার ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। এদিন রেজাল্ট প্রকাশ হবে কিনা সেই বিষয়ে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে মনে করা হচ্ছিল বৃহস্পতিবার সম্ভবত ফল প্রকাশ হচ্ছে না। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এর ফল ঘোষণার কথা এদিন বলা হয়েছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি মামলা ছিল। সেই মামলার কারণেই ফল প্রকাশ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছর জয়েন্ট এর পরীক্ষা হয়েছিল চলতি বছরের ২৭ এপ্রিল। মাঝে পেরিয়ে গিয়েছে তিন মাস। কিন্তু ফল প্রকাশ হয়নি। বোর্ডের পক্ষ থেকে সম্ভাব্য তারিখ হিসেবে বৃহস্পতিবারের কথা বলা হয়েছিল। কিন্তু তারপরেও কাটেনি অনিশ্চয়তা। এবার এই নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথাই ভাবছে রাজ্য।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ