সম্পত্তির লোভে  ভাইকে খুন দাদার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্পত্তির লোভে দাদার হাতে খুন হল ভাই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে কালিনগর এলাকায়। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল চলছিল।

 তার জেরেই বুধবার রাতে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। বড় ভাই মতিলাল দাস বিতর্ক চলাকালীন সময়  ইট দিয়ে ছোট ভাই মোহনলাল দাসের মাথায় আঘাত করে। এরপরেই মোহনলালের পরিবার তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। তারপরেই ভাইকে খুন করার অপরাধে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন দাদা মতিলাল দাস। এই মর্মান্তিক ঘটনার জেরে কাকদ্বীপ এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইতিমধ্যেই মোহনলালের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এই পুরো বিষয়টি নিয়ে মতিলাল এবং মোহনলাল পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কালিনগর এলাকার পুলিশ। তবে এমন ঘটনা প্রথম নয় এরআগে বহুবার   দেখা গিয়েছে সম্পতির জন্য নিজের মায়ের পেটের ভাইকে বা বোনকে খুন করেছে দাদা। একথায় বলাই যায়, এই ঘটনা আবারও যেন প্রমাণ করে দেয় অর্থই অনর্থের মূলে। তাই হয়তো নিজের মায়ের পেটের ভাই মোহনলালকে খুন করতে একবারও পিছু পা হল না তাঁর দাদা মতিলাল।

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও