দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, সতর্ক পুলিশ ও বিএসএফ

Indian Border Security Force (BSF) soldiers take up positions at an outpost along a fence at the India-Pakistan border in R.S Pora south-west of Jammu on October 2, 2016. India has evacuated thousands of people near the Pakistani border in Punjab state following the military raids on militant posts, which provoked furious charges of "naked aggression" from Pakistan. The move followed a deadly assault on one of India's army bases in Kashmir that New Delhi blamed on Pakistan-based militants, triggering a public outcry and demands for military action. / AFP PHOTO / TAUSEEF MUSTAFA

নিজস্ব প্রতিনিধি, মাথাভাঙা : প্রায়ই কাঁটাতার পেরিয়ে ওপার থেকে এপারে চলে আসে বহু বাংলাদেশি। ভুয়ো নথি বানিয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতেই দিনের পর দিন বসবাস করতে থাকে তারা। বিএসএফের কাছে বহু সময় ধরা পড়ে। আবার অনেক সময় চোখে ধুলো দিয়ে এপারে এসে বহাল তবিয়েতে ঘুরে বেড়ায় অনুপ্রবেশকারীরা।

কোচবিহারের মাথাভাঙা মহকুমার খলিসামারি গ্রামপঞ্চায়েত এলাকার সাঙারবাড়ি ও মহিষমুড়ি শালবাড়িতে জিরো পয়েন্টে অপেক্ষা করচেন কয়েকজন। অভিযোগ, তাঁরা ভারতে ঢোকার চেষ্টা করেছিল। বিএসএফ বাধা দেওয়ায় আপতত ভারতে প্রবেশ করতে পারেনি তাঁরা। নো ম্যানস ল্যান্ডেই বসে রয়েছে সকলে। যাঁরা কাঁটাতার পেড়িয়ে এপাড়ে আসতে চাইছিলেন, তাঁদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। কিন্তু কী কারণে তাঁরা ভারতে প্রবেশ করতে চাইছেন তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। ইতিমধ্যে বিএসএফ তাঁদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

দেশের বর্তমান পরিস্থিতিতে সদা সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। রাজ্য ও কেন্দ্র এই বিষয়ে হাতে হাত রেখে কাজ করছে। সাম্প্রতিক সময় বহু অনুপ্রবেশকারী ধরা পড়েছে। রাজ্য পুলিশের প্রচেষ্টায় দালাল সহ অবৈধ বাংলাদেশীদের আটক করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, বহু দিন আগে ভারতে অনুপ্রবেশ করে, এখানে বসবাস করে সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছে। পুলিশ ও বিএসএফ-র চেষ্টায় তা সম্ভব হয়নি। সম্প্রতি, কোচবিহারের মেখলিগঞ্জের ডাঙারহাট এলাকায় অনুপ্রবেশে বাধা পেয়ে বিএসএফ-র ওপরেই চড়াও হয়েছিল অনুপ্রবেশকারীরা। কিন্তু কড়া পরিস্থিতিতে পিছু হঠতে বাধ্য হয় তাঁরা। গোটা দেশেই বহু অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। বিগত ৫ মাসে ১৪২-র বেশি অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ