বজবজে দিনে দুপুরে মোটরসাইকেলে চেপে খদ্দের সেজে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি

Share:

নিজস্ব প্রতিনিধি,বজবজ :রাজ্য পুলিশ যখন দুর্গাপুর বাঁকুড়া ও রাজ্যের অন্য প্রান্ত থেকে একের পর এক ডাকাতদের পাকড়াও করছে সেই সময় ফের বজবজে সোনার দোকানে(Gold Shop) দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। শুক্রবার দুপুরে তিনজন দুষ্কৃতী মোটরসাইকেলে চেপে বজবজ(BudgeBudge) এলাকায় সোনার দোকানে ডাকাতি করে। সূর্য জুয়েলার্স নামে এক সোনার দোকানে খদ্দের সেজে অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তি দুটি মোটরসাইকেলে চেপে ওই দোকানে হানা দেয়। দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ ৬০ হাজার টাকা ও পাঁচ ভরি সোনার গহনা লুট করে তারা পালায়। মাত্র ৬ মিনিটের অপারেশনে তারা এই লুটপাট চালায়।

দোকানের মালিক অরুন জানা জানান, শুক্রবার দুপুরে দুটো নাগাদ ওই দুষ্কৃতীরা মোটরসাইকেলে চেপে তার দোকানে হানা দেয়। গহনা কেনার অছিলায় আগ্নেয়াস্ত্র বের করে এই লুটপাট চালায়। বজবজ থানা(Budge Budge P.S.) এলাকায় মিঠাপুকুরে রাস্তার ধারের ওই দোকানটিতে লাগানো সিসিটিভির(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এর আগেও ওই এলাকায় অপর একটি গহনার দোকানে রাতের বেলায় চুরির ঘটনা ঘটেছিল। পরপর এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকার দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে।

এদিকে নবান্নে (Nabanna)সাংবাদিক সম্মেলন করে মনোজ ভার্মা জানান, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া এইসব এলাকায় পরপর ঘটে যাওয়া বেশ কয়েকটি ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়ে রাজ্য পুলিশ একাধিক ডাকাতকে গ্রেফতার করেছে তার মধ্যে এমন বহু ডাকাত হয়েছে যাতে তারা একাধিক পুরনো মামলায় জড়িত রয়েছেন। শুধু তাই নয় এই রাজ্যের পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতা নিয়ে একাধিক কুখ্যাত ডাকাতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে রাজ্য পুলিশ। মনোজ ভার্মা (Manoj Verma)দাবী করেন, এর ফলে পরপর ঘটে যাওয়া অপরাধের ঘটনায় লাগাম টানা সম্ভব হবে বলে মনে করছে রাজ্য পুলিশ।

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

বাজারে এসে গেল itel City 300 5G স্মার্টফোন, দাম কত?

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?