৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজারচলতি ধূপের গন্ধে নয়, দেবীর আরাধনায় পরিবারের হাতে তৈরি বিশেষ ধূপ। ধূপ তৈরির রীতি এক-দু’বছরের নয়, প্রায় তিনশো বছরের পুরনো। বংশপরম্পরায় চলে আসা এই ঐতিহ্য আজও যত্ন করে ধরে রেখেছে বর্ধমানে কাঞ্চননগরের দাস পরিবার। শ্বেতচন্দন, রক্তচন্দন, অগরু, মধু, হরিতকি-সহ ১৯ ধরনের প্রাকৃতিক উপদান দিয়ে তৈরি হয় এই বিশেষ ধূপ। সময় বদলেছে, বাজারে এসেছে নানা সুগন্ধি ধূপ। কিন্তু দাস বাড়ির দুর্গাপুজোয় আজও বদলায়নি সেই প্রাচীন রীতি।

দাস পরিবারের দুর্গাপুজোয় ধূপ তৈরির প্রস্তুতি শুরু হয় জন্মাষ্টমীর দিন। তার আগের রাতে ধূপ তৈরির জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদানগুলি গঙ্গাজলে ভিজিয়ে রাখা হয়। পরদিন সকালে পরিবারের সদস্যরা স্নান সেরে শুদ্ধবস্ত্র পরেন। এরপর শুদ্ধাচার মেনে শিলে বেটে নেওয়া হয় উপকরণগুলি। সেই মিশ্রণের সঙ্গে পাট মিশিয়ে তৈরি করা হয় ধূপ। শ্বেতচন্দন, রক্তচন্দন, অগুরু, লাক্ষা, মধু, হরিতকি ও ধুনো-সহ মোট ১৯ ধরনের উপাদান লাগে এই ধূপ তৈরিতে। কোনও রাসায়নিক ব্যবহার করা যাবে না। এই ধূপের সুবাসও সাধারণ ধূপের থেকে আলাদা। বিশেষত্ব আরও রয়েছে। একটি ধূপ সম্পূর্ণ জ্বলতে সময় নেয় প্রায় তিন ঘণ্টা। দুর্গাপুজোর জন্য সারা বছরের প্রয়োজনীয় ধূপ জন্মাষ্টমীর দিনই তৈরি করে রাখেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

দাস পরিবারের দুর্গাপুজোর ইতিহাসও প্রায় তিন শতাব্দী প্রাচীন। পরিবারের আদি বাসস্থান ছিল বাঁকুড়া জেলায়। প্রায় ৩০০ বছর আগে কিনুরাম দাস বর্ধমানের কাঞ্চননগরে এসে বসবাস শুরু করেন। তাঁর হাত ধরেই পরিবারে দুর্গাপুজোর সূচনা। বাড়ির উঠোনে প্রতিষ্ঠা করা হয়েছিল পেতলের ছোট্ট দুর্গামূর্তি। সেই বিগ্রহকে ঘিরেই শুরু হয় পুজোর আয়োজন। প্রজন্ম বদলেছে, সময়ের সঙ্গে পাল্টেছে জীবনযাত্রা। তবু দাস বাড়ির পুজোয় পুরনো নিয়মের ব্যতিক্রম হয়নি। এখনও প্রথা মেনে পাদানির উপর সাজিয়ে রাখা একুশটি পেতলের পাত্রে দেবীকে ভোগ নিবেদন করা হয়। এই পুজোর আর একটি বিশেষ দিক হল, এখানে কখনও পশুবলি বা অন্য কোনও ধরনের বলির প্রচলন ছিল না।

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?

পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

৩১ অক্টোবরের মধ্যেই ওবিসি ক্যাটেগরি সংশোধন, পঞ্চমীতে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

রামধনুর রঙের চিংড়িঘাটা ফ্লাইওভারে রাতারাতি বসানো হল ফাইবার ব্লক