সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, নদিয়ায় মারুতিকে পিষল বাস, মৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, করিমপুর : নদিয়ার করিমপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫। গুরুতর জখম আরও ৩। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পথ কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক দিয়ে কলকাতার দিকে যাচ্ছিল বাসটি। বাসটির সামনে ছিল একটি মারুতি। গাড়িতে ৫ জন ছিল বলে জানা গিয়েছে।  মহিষবাথান মাঠ এলাকায় একটি বেসরকারি যাত্রীবাহী বাস আচমকাই ওই গাড়িকে সজোরে ধাক্কা মারে। গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। বাসটি ফের গাড়িকে ধাক্কা মারে বলে অভিযোগ। এই চালক-সহ মারুতিতে থাকা মোট সবযাত্রীরই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা। মৃতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিন সকালে বিকট আওয়াজ শুনেই স্থানীয়রা ছুটে আসে। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। মারুতির থেকে যাত্রীদের তাঁরা উদ্ধার করতে পারেনি। দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। তাঁরাই খবর দিয়েছে পুলিশে। বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে করিমপুর থানার পুলিশ। ঘটনাস্থলে এসেছে দমকলও। ক্রেন এনে মারুতি থেকে মৃতদের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেসরকারি বাসের গতিবেগ বেশি থাকার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানার চেষ্টা করছে, দুর্ঘটনা কেন ঘটেছে? গতিবেগ কত ছিল? চালক মদ্যপ ছিল কিনা? পাশাপাশি গাড়িটির সঙ্গে বেসরকারি বাসটি রেষারেষি করার বিষয়টিও দেখছে করিমপুর থানার পুলিশ।

থিমের চমকে উৎসবের রং! অভিনব মণ্ডপসজ্জায় সেজে উঠছে আগরতলা

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পছন্দের মানুষকে ভালবাসার কথা বলতে পারছেন না, চতুর্থীতে জানিয়ে ফেলুন, খালি হাতে ফিরবেন না

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার