আলোচনা ছাড়াই বেমালুম বাস তুলে নেওয়া হচ্ছে, ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তার আগেই রাজ্যের বিভিন্ন রুট থেকে নির্বাচনী কাজে ব্যবহারের জন্য বাস তুলে নেওয়া শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস। সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় লিখিত বিবৃতিতে অভিযোগ করেছেন, বাস মালিক সংগঠনগুলির সঙ্গে আলোচনা সম্পূর্ণ না করেই সরাসরি রাস্তায় চলা বাস অধিগ্রহণ করা হচ্ছে, যা গণপরিবহণ ব্যবস্থার জন্য ক্ষতিকর।

সংগঠনের দাবি, করোনা পরবর্তী সময় থেকে বেসরকারি বাস পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। লকডাউনের ধাক্কায় বহু বাস রাস্তায় নামা বন্ধ হয়ে যায়। ফলে বর্তমানে এমন পরিস্থিতিতে হঠাৎ করে বাস তুলে নিলে নিত্যযাত্রীদের বড় সমস্যার মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই বিষয়ে ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন-কে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাদের প্রস্তাব, সংশ্লিষ্ট রুট ও বাসমালিক সংগঠনের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে বাস নেওয়া হোক, যাতে সাধারণ যাত্রী পরিষেবা ব্যাহত না হয় এবং মালিকদের আর্থিক ক্ষতিও কম হয়।

সংগঠনের আরও অভিযোগ, নির্বাচনী কাজে ব্যবহৃত বাসের জন্য ডিজেলের খরচ বাদে সরকার প্রতিদিন কত ভাড়া দেবে, তা এখনও স্পষ্ট করা হয়নি। আলোচনার মাধ্যমে পারিশ্রমিক ও অন্যান্য শর্ত চূড়ান্ত না করেই বাস নেওয়া শুরু হওয়ায় পরিবহণ মহলে অসন্তোষ তৈরি হয়েছে। তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচনের স্বার্থে বাস দিতে তারা প্রস্তুত। তবে পূর্বে দেওয়া দাবিগুলিকে গুরুত্ব দিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
সংগঠনের তরফে রিকুইজিশন স্লিপের কপিও জমা দেওয়া হয়েছে। এখন পশ্চিমবঙ্গ সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে পরিবহণ মহল।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪