চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে জটিলতা চলছেই। জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা প্রকাশের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের উপরে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি সুমিতা দাসের ডিভিশন বেঞ্চে জয়েন্ট এন্ট্রান্স সংক্রান্ত মামলাটি উঠেছে। তারা জানিয়ে দিয়েছেন, সিঙ্গেল বেঞ্চ জয়েন্টের ফল প্রকাশের সময় বেঁধে দিয়েছে। এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে সেই মামলার শুনানি হতে পারে। তাই এখনই ডিভিশন বেঞ্চ কোনো নির্দেশ দিচ্ছে না। তবে এই মামলা ফের ডিভিশন বেঞ্চ শুনতে পারে ২ সেপ্টেম্বর।

গত ৭ আগস্ট রাজ্যের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার কারণেই সেই ফল প্রকাশ সম্ভব হয়নি। পুরনো মেধাতালিকা বাতিল করে নতুন করে মেধা তালিকা তৈরীর নির্দেশ দিয়েছে কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চ। সেখানে বলা হয়েছে, ২০১০ সালের আগে ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করতে হবে। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। পাশাপাশি ফল প্রকাশের দাবিতে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা ও দায়ের হয়। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য উঠলে, এখনই সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর হস্তক্ষেপ করতে রাজি নয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

শীর্ষ আদালতে ওবিসি সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে  জয়েন্টের ফলপ্রকাশ সংক্রান্ত মামলা। আগামী ৯ সেপ্টেম্বর ওবিসি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার রাজ্যের আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন, তাঁরা শুক্রবারই জয়েন্টের ফলপ্রকাশের বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন। আগামী সপ্তাহের শুরুতেই যাতে মামলাটি শোনা হয়, সেই আবেদন জানাবেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ