যুবভারতীকাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : গত ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতীতে পা রেখেছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তাঁকে দেখতে না পাওয়ায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় যুবভারতী জুড়ে। মাত্র ২০ মিনিট থেকে মেসিকে বের করে নিয়ে যাওয়া হয়। এরপরেই চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। রাজ্যের কাছে যুবভারতীর ঘটনার রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মেসিকে দেখতে না পেয়ে শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছে ভক্তরা। ভক্তদের অভিযোগ, আকাশছোঁয়া দামে টিকিট কেটেও সেলিব্রিটি-মন্ত্রীদের জ্বালায় মেসিকে দেখতে পাননি তাঁরা। তাতেই ক্ষুব্ধ গিয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছে মেসি ভক্তরা। এমন কী ফুটবলের রাজপুত্রের যতক্ষণ স্টেডিয়ামে থাকার কথা ছিল, নির্ধারিত সময়ের আগেই তিনি মাঠ থেকে বেরিয়ে যান এবং বিমানবন্দরে চলে যান। টিকিট কেটেও তাঁকে দেখতে না পাওয়ার জন্যে ক্ষোভে ফুঁসে ওঠেন ভক্তরা। মেসিকে ঘিরে থাকা জটলার কারণেই তাঁকে দেখতে পাওয়া যানি বলে অভিযোগ।

ওই ঘটনায় তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার মামলাগুলি ওঠে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। সেখানেই রাজ্যের পক্ষের আইনজীবী মামলাগুলো পেছনোর আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে মামলা। কিন্তু সেদিনের ঘটনার রিপোর্ট রাজ্যকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার সেই রিপোর্ট জমা করার কথা বলা হয়েছে। ওইদিনই বাকি মামলাগুলোো শোনা হবে বলে জানা যাচ্ছে।

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা