বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানবমীর দিনেই বইয়ের স্টল ভাঙা নিয়ে কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল সিপিআইএম নেতৃত্বের। যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ভাঙা পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে দায়ের মামলা মঙ্গলবার (২০ অক্টোবর) খানিকক্ষণ শুনানির পরেই খারিজ করে দিলেন বিচারপতি পার্থপ্রতিম রায়।

গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে সিপিআইএম-সহ বামপন্থীদের শারদীয় বইয়ের স্টলে ভাঙচুর চালাচ্ছে একদল স্বঘোষিত হিন্দুত্ববাদী। কার্ল মার্কস-লেনিনের বই ছুঁড়ে ফেলা হয়েছে রাস্তায়। গত শনিবার (১৭ অক্টোবর) সপ্তমীর সন্ধ্যায় যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে সিপিএমের বইয়ের অস্থায়ী স্টল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ এবং পুরসভার আধিকারিকেরা বইয়ের স্টল ভাঙতে বুলডোজার নিয়ে হাজির হয়েছিল। বাধা দেন সিপিআইএম কর্মী-সমর্থকরা। ফলে পুলিশ আধিকারিকদের সঙ্গে তাঁদের বচসাও বাঁধে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল।পুলিশের ওই অতিসক্রিয়তার বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের করেছিল সিপিআইএম নেতৃত্ব।

এদিন বিচারপতি পার্থপ্রতিম রায়ের এজলাসে মামলার শুনানিতে সিপিআইএমের আইনজীবী দাবি করেন, ‘যাদবপুরের বইয়ের স্টল ভাঙার পদক্ষেপ বেআইনি।’ ভবিষ্যতে যাতে এমন কোনও অভিযান প্রশাসন চালাতে না পারে, আদালতের কাছে নিশ্চিত করার দাবিও জানান। তবে সেই যুক্তি মানেননি বিচারপতি। মামলা খারিজ করে দেন তিনি।

রাজ্যজুড়ে সিপিআইএম-সহ বামেদের বইয়ের স্টল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। গতকাল সোমবারই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বইয়ের স্টল ভাঙার ঘটনার নিন্দায় সরব হয়েছিলেন। ওই ন্যক্কারজনক ঘটনায় লজ্জায় তাঁর মাথা নীচু হয়ে গিয়েছে বলেও জানিয়েছিলেন। সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেছিলেন, গোটা দেশের কাছে বাংলার ভাবমূর্তি কলুষিত হবে। রাজ্যের অর্থমন্ত্রীর পরে মুখ খুলেছিলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-ও। তিনি বইয়ের স্টল ভাঙার ঘটনায় নিন্দা জানিয়েছিলেন।

 

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’

পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে পড়ে নিখোঁজ দুই নাবালক

মানুষের মতো পুজো-আরতি করছে AI রোবট! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া