স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

আসলে জনগণনার কাজে শিক্ষকদের অন্তর্ভুক্তি করা নিয়ে মামলা করেছিলেন রাজ্যের সরকারি স্কুলশিক্ষকদের একাংশ। কারণ কর্মস্থল থেকে অনেক দূরে গিয়ে জনগণনার কাজ করতে হচ্ছে শিক্ষকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনগণনার কাজে স্কুল শিক্ষকদের নিয়োগ নিয়ে রাজ্যের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। শুক্রবার (১৪ অগস্ট) এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি জানান, ‘একসঙ্গে বহু শিক্ষককে না নিয়ে জনগণনার কাজে কয়েকজন শিক্ষককে নিতে পারত রাজ্য। তাহলে বাকি শিক্ষকরা স্কুলের কাজ সামলাতে পারতেন। শিক্ষকরা কখনও স্কুল করাবেন, কখনও জনগণনার কাজ করবেন?’ যে সকল শিক্ষকরা দূর থেকে কর্মস্থলে আসেন, তাঁদের পক্ষে স্কুলের কাজ মিটিয়ে জনগণনার কাজ করা সম্ভব কিনা, তা নিয়েও রাজ্যকে প্রশ্ন করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও।

আসলে জনগণনার কাজে শিক্ষকদের অন্তর্ভুক্তি করা নিয়ে মামলা করেছিলেন রাজ্যের সরকারি স্কুলশিক্ষকদের একাংশ। কারণ কর্মস্থল থেকে অনেক দূরে গিয়ে জনগণনার কাজ করতে হচ্ছে শিক্ষকদের। তা নিয়েই আপত্তি জানিয়েছেন তাঁরা। আজ শুনানিতে রাজ্যের পক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি রাও বলেন, ‘জনগণনার কাজে নিযুক্ত করার আগে শিক্ষকদের কাজের ঠিকানা এবং বাসস্থান কোথায়, কেন ভাল করে দেখে নেওয়া হয়নি? শনিবার ক্লাস নেওয়ার থাকে শিক্ষকদের। সকাল ১০টা থেকে ৪টে পর্যন্ত স্কুল করার পরে কখন জনগণনার কাজ করবেন তাঁরা?’

উত্তরে আইনজীবী বলেন, ‘জনগণনা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সব রাজ্যেই এই কাজ হচ্ছে। কোথাও সমস্যা নেই। বিকেল ৪টে স্কুল ছুটি হলেও শিক্ষকেরা ছুটি পর্যন্ত স্কুলে থাকেন না।’ এদিকে শিক্ষকরা জানিয়ে ছেন, তাঁদের বাড়তি কাজ করতে আপত্তি নেই। তবে সেই কাজকে প্রশাসনিকভাবে ‘অন ডিউটি’ ঘোষণা করতে হবে। এরপরেই রোটেশন পদ্ধতিতে চার-পাঁচ জন শিক্ষককে নিয়ে জনগণনার কাজ করার প্রস্তাব দেয় হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার।

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের