ফারাক্কা ব্যারেজের উপর চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ড, ছড়িয়েছে আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ফারাক্কা ব্যারেজের উপর চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় আকাশ। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায়  দমকল বাহিনী এবং সিআরপিএফ জওয়ানরা। শুরু হয় আগুন নেভানোর কাজ । এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর এখন পাওয়া যায়নি। বুধবার এই ঘটনার জেরে মুর্শিদাবাদ এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা । তবে স্বস্তির বিষয় এই ঘটনায় যান চলাচলের ওপর কোন প্রভাব পড়েনি ।

স্থানীয় সূত্রে খবর, মালদহ থেকে জঙ্গিপুরের দিকে যাওয়ার সময় ফারাক্কা ব্যারেজের ১০৮ নম্বর লকগেট সংলগ্ন জায়গায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনার পরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় জওয়ানরা। তবে কী করে চলন্ত গাড়িতে আগুন লাগল তা এখন জানা যায়নি। অগ্নিকান্ডের সময় গাড়ির মধ্যে কতজন যাত্রী ছিল তা এখন অস্পষ্ট । এই পুরো ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, ফারাক্কা ব্যারেজের ওপর আগুন লেগে যাওয়ার ঘটনা প্রথম নয় । সম্প্রতি মুর্শিদাবাদ থেকে মালদা যাওয়ার পথে পণ্য বোঝাই একটি লরিতে আচমকাই আগুন লেগে যায় । ফরাক্কা ব্যারাজের ওপর ৪৮ নম্বর গেটের সামনে চলন্ত লরিতে আগুন ধরে যায়। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালায় । এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল একই ঘটনা ।

 

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

ঘাড় শক্ত হওয়া কি স্ট্রোকের লক্ষণ? সতর্ক করছেন স্নায়ুরোগের চিকিৎসকরা

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Airtel, মাথায় হাত গ্রাহকদের

রোজকার রান্নায় গুজরাতি টুইস্ট! বানিয়ে নিন কাথিয়াওয়াড়ি আলু সবজি

হার্ট অ্যাটাকের পর দেখা দিতে পারে ‘কার্ডিয়াক ডিপ্রেশন’, জানুন লক্ষণ ও সমাধানের উপায়

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ