প্রাথমিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ হাইকোর্টে, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি। টেট পরীক্ষায় প্রশ্নভুল মামলার শুনানি হওয়ার আগেই নিয়োগপ্রক্রিয়া হওয়া নিয়েই প্রশ্ন উঠছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। আগামী সপ্তাহে ১৩,৪০০ বেশি শূন্যপদে নিয়োগের জন্য় অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। তবে এই পরীক্ষায় অংশ নিতে চান ২০১৭ ও ২০২২ সালে যাঁরা টেট পাশ করেননি। ভুল প্রশ্ন নিয়ে ইতিমধ্যে মামলা চলছে। ওই মামলার নিষ্পত্তি এখনো হয়নি। তাই তার আগেই নিয়োগ করা নিয়ে হাইকোর্টে গিয়েছেন প্রায় ৩০০ জন পরীক্ষার্থী।

জানা গিয়েছে,  ২০১৭ এবং ২০২২ সালের টেট পরীক্ষায় প্রায় ২০টি প্রশ্ন ভুল ছিল। প্রশ্নভুলের অভিযোগ নিয়ে আদালতে মামলাও দায়ের হয়েছে।এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে উঠছে প্রশ্ন। বলা হচ্ছে, এর জন্য অনেকেই নতুন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। ফলে সমস্যায় পড়বেন একাধিক পরীক্ষার্থী। তাঁদের অভিযোগ ২০টি প্রশ্ন ভুল থাকায় তাঁদের উত্তর ঠিক হয়নি। ওই ২০ নম্বর পেলে তাঁদের অনেকেই পাশ করে যাবেন। তাঁদের অভিযোগ, প্রশ্ন ভুলের কারণেই তাঁরা উত্তীর্ণ হতে পারেনি। আগামী সপ্তাহে এই মামলার শুনানির পর বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।

প্রসঙ্গত, টেটের ফল প্রকাশ হওয়ার পরেই পরই প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রাকশ করা হয়। পর্ষদের পক্ষ থেকে ১৩ হাজার ৪২১ শূন্যপদে রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি কার হয়েছে। পুজোর মরশুমের পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ-সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ হবে বলে উল্লেখ করা হয়েছে। মোট ৫০ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হবে। মাধ্যমিক-৫ নম্বর, উচ্চ মাধ্যমিক-১০ নম্বর, এনসিটিই ট্রেনিং-১৫ নম্বর, টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট)- ৫ নম্বর,  সাক্ষাৎকার-৫নম্বর, অ্যাপটিটিউড টেস্টে-৫, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি- ৫নম্বর, নম্বর রয়েছে।

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪