গোপাল দলপতির বাড়িতেও হানা সিবিআই’এর

শনিবার দুপুর ১২টা নাগাদ পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গোপাল দলপতির (Gopal Dalapati) বাড়িতে হানা দেয় সিবিআই’এর একটি দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নববর্ষের দিনে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জায়গায় অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। বীরভূমে বিভাস অধিকারীর বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি গোপাল দলপতির বাড়িতেও তল্লাশি অভিযানে সিবিআই আধিকারিকরা। শনিবার দুপুর ১২টা নাগাদ পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গোপাল দলপতির (Gopal Dalapati) বাড়িতে হানা দেয় সিবিআই’এর একটি দল।

এদিন পূর্ব মেদিনীপুরে গোপাল দলপতির বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে গোপালের আত্মীয়দের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। গোপাল দলপতির বাড়িতে কারা আসত সেই বিষয়েও খোঁজখবর নেন গোয়েন্দারা। সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগেই গোপাল দলপতিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি এবং সিবিআই। তবে তাঁর বাড়িতে হানা দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশি অভিযান এই প্রথম।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল দলপতির মুখে প্রথম শোনা গিয়েছিল কালীঘাটের কাকুর নাম। কালীঘাটের কাকু অর্থাৎ সেই সুজয়কৃষ্ণ ভদ্রকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল গোয়েন্দারা। তাঁর কাছ থেকে নেওয়া হয় নথিও। অন্য মামলা অর্থাৎ চিটফান্ড মামলায় গোপাল দলপতি কয়েক বছর তিহাড় জেলে বন্দিও ছিলেন। অন্যদিকে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে চব্বিশ ঘণ্টা পেরিয়েও এখনও তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস