সিটের সঙ্গে কথা সিবিআই আধিকারিকদের, চাইল এফআইআর কপি

রামপুরহাটের ঘটনা নিয়ে এদিন আদালতের নির্দেশের পর তৎপরতা শুরু করেছে সিবিআই। এদিন সিটের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাট হত্যাকান্ডে(Bagtui Massacre) শুক্রবার সিবিআইয়ের (CBI) হাতে তদন্তভার তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রামপুরহাটের ঘটনা নিয়ে এদিন আদালতের নির্দেশের পর তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এদিন রাজ্য সরকার কর্তৃক গঠিত সিটের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের আধিকারিকরা।

সূত্রের খবর, সিটের থেকে এফআইআরের কপি চেয়েছেন সিবিআই আধিকারিকরা। মামলা রুজু করে তারপর কেস ডায়েরি হাতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। অন্যদিকে রাজ্য সরকারের তরফেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সবরকম সহযোগিতা করা হবে বলে জানানো হয়। শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশের কপি হাতে পাওয়ার পরই সিবিআইয়ের গোয়েন্দারা যোগাযোগ করেন সিটের সদস্যদের সঙ্গে। এরপর ই-মেইল মারফত সিটের থেকে এফআইআরের কপি চাওয়া হয়েছে বলে সুত্রের খবর। রামপুরহাটের বকটুই গ্রামের দুটি ঘটনার তদন্ত চলছে। একটি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুন এবং অন্যটি সোনা শেখের বাড়ি সহ এলাকার বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কম করে ৮ জনের মৃত্যু। বকটুই গ্রামে বাড়িতে অগ্নি সংযোগ করে গ্রামবাসীদের খুন করার ঘটনাতে রাজ্য পুলিশের তরফে যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআরের কপি চেয়ে পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা।

সুত্রের খবর এফআইআর কপি হাতে পাওয়ার পর সিবিআই নিজেদের তদন্তকারী দল গঠন করবে। তারপর শনিবার বকটুইয়ে রওনা দিতে পারেন সিবিআইয়ের তদন্তকারী দল। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞ দল। শুক্রবার বকটুই গ্রাম থেকে ঘুরে গিয়েছেন তাঁরা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান