চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, দিল্লির যুবকের যোগ পেল সিবিআই, তদন্তে কী মিলল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ চন্দ্রনাথ রথ খুনের তদন্ত যত এগোচ্ছে তত চাঞ্চল্যকর তথ্যপ্রমাণ হাতে পাচ্ছে সিবিআই। যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের জেরা করেই বিপুল পরিমাণ টাকার বরাত–সহ নানা তথ্য আগেই হাতে পেয়েছিল তদন্তকারীরা। শুভেন্দু অধিকারীর আপ্ত–সহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ। যাঁকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে। এই ঘটনায় রাজ্য–রাজনীতিতে তুমুল আলোড়ন পড়ে যায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল চন্দ্রনাথকে। তার জন্য ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছিল শার্প শুটার বলেই তদন্তে উঠে এসেছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিহার এবং উত্তরপ্রদেশ থেকে এদের গ্রেফতার করা হয়েছে। এবার দিল্লির বাসিন্দা এক যুবকের নাম উঠে এল। চন্দ্রনাথ খুনে ধৃত উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা শার্প শ্যুটার রাজ সিংয়ের ঘনিষ্ঠ বলে জানতে পেরেছে সিবিআই।

সিবিআই তদন্তে নেমে জানতে পেরেছে, মধ্যমগ্রামে যেদিন চন্দ্রনাথ রথকে হত্যা করা হয়েছিল সেদিন দিল্লির ওই যুবক এখানে উপস্থিত ছিল। খুনের সঙ্গে এই যুবক কেমন করে জড়িত সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে খুনের যে ছক কষা হয়েছিল তার পরিকল্পনায় এই দিল্লির যুবক ছিল বলে তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন। পঙ্কজ ঝা ওই অভিযুক্ত যুবকের নাম। এই হত্যাকাণ্ডের পর থেকে পলাতক সে। সে মধ্যমগ্রামে অপারেশনে এসেছিল বলে জানতে পেরেছে সিবিআই। আর তা জানতে পেরে ইতিমধ্যেই দিল্লিতে ওই যুবকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু তাদের খালি হাতে ফিরতে হয়েছে।

এই খুনের ঘটনায় মায়াঙ্ককে দফায় দফায় জেরা করা হয়েছিল। আর তাতেই সে স্বীকার করেছিল গাড়ি পৌঁছে দিতে ১ লক্ষ টাকা পেয়েছিল। সিবিআইয়ের নজরে ঝাড়খণ্ডের আরও এক ব্যক্তি আছে। মায়াঙ্ককে জেরা করেই ওই ব্যক্তি সম্পর্কে তথ্য পেয়েছে সিবিআই। ওই ব্যক্তি মায়াঙ্ককে খুনে ব্যবহার করা নিসান মাইক্রা গাড়ি বারাসাতে পৌঁছে দিতে বরাত দিয়েছিল। চন্দ্রনাথ খুনে ধৃত মায়াঙ্ক মিশ্রা, রাজ সিং ও ভিকি মৌর্য কাদের সঙ্গে ঘটনার আগে ও পরে কথা বলেছিল সেটা জানতে তাদের কল ডিটেইলস খতিয়ে দেখা হয়। সিবিআই সূত্রে খবর, রাজ সিংয়ের কল ডিটেইলস পরীক্ষা করেই তদন্তকারীদের নজরে আসে, দিল্লির বাসিন্দা পঙ্কজ ঝা নামে এক যুবকের সঙ্গে তার ঘন ঘন কথা হয়। খুনের দিনও দু’জন বারবার কথা বলেছে। পঙ্কজের নম্বরের কল ডিটেইলস বের করে তার টাওয়ার লোকেশন থেকে সিবিআইয়ের অফিসাররা জানতে পারেন, চন্দ্রনাথ রথকে খুনের দিন তার লোকেশন ছিল মধ্যমগ্রাম।

তদন্তকারীরা এসব তথ্য হাতে পেয়ে বুঝতে পারেন, পঙ্কজ এই অপারেশনে অংশ নিয়েছিল। কিন্তু তার ভূমিকা ঠিক কী ছিল সেটা এখনও জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজেও তার ছবি ধরা পড়েনি। সিবিআইয়ের টিম দিল্লিতে পঙ্কজের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সেখানে গিয়ে অফিসাররা দেখেন ঘর তালা বন্ধ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সিবিআইয়ের অফিসাররা জানতে পারেন, পুরো পরিবারই এলাকা ছেড়েছে ঘটনার আগেই। এমনকী পঙ্কজের মোবাইলও সুইচ অফ। এবার তদন্তকারীরা নিশ্চিত এই যুবক রাজের কথা মতোই অপারেশনে এসেছিল। পলাতক পঙ্কজ অস্ত্র নিয়ে এসেছিল। তাকে এলাকা গার্ড করার দায়িত্ব দেওয়া হয়েছিল।

সুরুচির সঙ্ঘ থেকে আউট ‘বিশ্বাস’ ব্রাদার্স’, নতুন কমিটিতে অরূপ-স্বরূপের জায়গায় এলেন কারা?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ