চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তভার নিয়েছে সিবিআই। তার পরে আজ, মঙ্গলবার মধ্যমগ্রামে ঘটনাস্থলে পৌঁছয় সিবিআই টিম। এই টিমের সঙ্গে রয়েছে সিএফএসএল। সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল তৈরি করা হয়েছে। তাঁরাই পুরো বিষয়টি খতিয়ে দেখছে। উত্তরপ্রদেশ এবং বিহারের নানা এলাকায় তল্লাশি চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত রাজ সিং।

এই নামটি সামনে আসতেই রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। এই রাজ সিংয়ের পরিচয় কী?‌ এটা সবাই জানতে চান। তদন্তকারীদের সূত্রে খবর, রাজ সিং উত্তরপ্রদেশের বালিয়ার আনন্দ নগরের বাসিন্দা। রাজ নিজেকে ‘‌অল ইন্ডিয়া ক্ষত্রিয় মহাসভা’‌র রাজ্য সাধারণ সম্পাদক বলে পরিচয় দিত। স্থানীয় এলাকায় রাজ সিংয়ের বেশ রাজনৈতিক প্রভাব রয়েছে। এই রাজ সিং আগে কাউন্সিলর নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল। রাজের বিরুদ্ধে রয়েছে একাধিক ক্রাইম রেকর্ড। এই রাজ সিংয়ের বিরুদ্ধে তিন বছর আগে এক ডিম বিক্রেতাকে গুলি করার ঘটনায় নাম জড়িয়েছিল। ক্রাইম রেকর্ডে রাজের নাম থাকলেও সে শিক্ষিত। মহাত্মা গান্ধি কাশী বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেছে।

পুলিশ সূত্রে খবর, রাজ সিং লখনউতে বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে অযোধ্যা থেকে পাকড়াও করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই অভিযুক্ত ময়ঙ্ক মিশ্র এবং ভিকি মৌর্যকে বিহারের বক্সার জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। এটি একটি পেশাদার শুটারদের কাজ এবং এই ষড়যন্ত্রে অন্তত আটজন জড়িত থাকতে পারে। যদিও রাজ সিংয়ের মা জামবন্তী সিং পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি আজমগড়ের ডিআইজি’‌র কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁর ছেলে নির্দোষ। ঘটনার দিন মা–ছেলে মিলে অযোধ্যায় মন্দিরে পুজো দিতে গিয়েছিল। পুলিশ মিথ্যে জালে তার ছেলেকে ফাঁসিয়েছে।

তাছাড়া আজই সিবিআইয়ের একটি বিশেষ দল রাজ্যে এসে পৌঁছয়। তারা ঘটনাস্থল পৌঁছে গিয়েছে। খতিয়ে দেখছে সবকিছু। এই মামলার সমস্ত নথিপত্র রাজ্য পুলিশের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে কাজ শুরু করেছে তারা। আর পুলিশের জালে ধরা পড়া অভিযুক্তদের কেন্দ্রীয় গোয়েন্দারা নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারেন। খুনের নেপথ্যে বড় কোনও রাজনৈতিক বা অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কিনা সেটাও খুঁজে বের করাই এখন সিবিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল চন্দ্রনাথ রথকে।

চিনের জন্যই নেপালে বিপর্যয়, নিরাপদে বাড়ি ফিরে অভিযোগ উত্তরপাড়ার অঞ্জনার

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

গরুমারা জঙ্গলের পাশে রিসর্টে রমরমিয়ে চলছে ‘মধচক্র’, পুলিশের জালে মহিলা-সহ ৮

‘বিরোধীরা কোথায় যাবে, দায় আমাদের নয়’, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেই মর্মান্তিক পরিণতি, মাটির দেওয়াল চাপা পড়ে নিহত বাবা-মেয়ে

চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, চিনের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ

গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০

ছাতা রেডি রাখনু! চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

বড় পদক্ষেপ যোগী সরকারের! হরিয়ানার গায়ক অঙ্কিত খুনে দুই সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’

লারাক দ্বীপে হামলার প্রতিশোধ, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের