চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলতি জুন মাসে হবে CBSE-র ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: কবে বেরোবে পরীক্ষার ফল সেই দিনের অপেক্ষা করছে সিবিএসই বোর্ডের পড়ুয়ারা। চলতি মাসেই তাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সূত্রের খবর, চলতি জুন মাসেই ফল প্রকাশ করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই।

সিবিএসই বোর্ডের ক্লাস টেনের টার্ম টু পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে তৎপরতার সঙ্গে। সূত্রের খবর, সেই খাতা দেখার কাজ শেষ হয়ে যাবে ২০ জুনের মধ্যে। আর তার পর চলতি জুন মাসেই ফল ঘোষণা করবে সিবিএসই বোর্ড। বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in-এ পড়ুয়ারা নিজেদের পরীক্ষার ফল জানতে পারবে। ক্লাস টেনের পরীক্ষার খাতা যে পরীক্ষকরা দেখছেন তাঁরা সম্প্রতি বোর্ডকে জানিয়েছেন, আগামী ২০ জুন তাঁদের উত্তরপত্র মূল্যায়ণের কাজ শেষ হয়ে যাবে।

ক্লাস টেন ও টুয়েলভের ফলাফলের ক্ষেত্রে দুই-টার্ম ফর্মুলা ব্যবহার করছে সিবিএসই বোর্ড। কোভিড সংক্রমণের আশঙ্কা থেকে দুই টার্মে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সিবিএসই বোর্ড। প্রতিটি টার্মে ৫০ শতাংশ করে সিলেবাস সম্পূর্ণ করা হয়েছিল। টার্ম ওয়ানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। এবার দুটি টার্মের অর্থাৎ টার্ম ওয়ান এবং টার্ম টু মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করতে চলেছে সিবিএসই। তবে চূড়ান্ত রেজাল্টে টার্ম ওয়ান, টার্ম টু এবং অভ্যন্তরীণ মূল্যায়নকে অন্তর্ভূক্ত করা হলেও, পড়ুয়াকে সবমিলিয়ে পাস করতে হবে। পড়ুয়াদের কোনও বিষয়ে পাশ করতে গেলে ৩৩ শতাংশ নম্বর পেতে হয়। সিবিএসই টার্ম ওয়ানের পরীক্ষায় কোনও পরীক্ষার্থী ফেল করেনি। সব পড়ুয়া দ্বিতীয় টার্মের পরীক্ষায় বসেছিল। এবার সবমিলিয়ে ফল কেমন হল পড়ুয়ারা তা জানতে পারবে ২০ জুনের পর।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ