অপরাধ রুখতে পুলিশের অস্ত্র সিসিটিভি ক্যামেরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংলিশবাজার: অপরাধ রুখতে প্রযুক্তির সাহায্য নিল মিলকি ফাঁড়ির পুলিশ । গোটা এলাকা মুড়ে ফেলা হল সিসিটিভি ক্যামেরায়। যানজট মোকাবিলাতেও নেওয়া হবে সিসিটিভি ক্যামেরার (CCTV CAMERA)সাহায্য, জানালেন পুলিশ সুপার। এই উদ্যোগে খুশি ইংলিশবাজার ব্লকের মিল্কি ও অমৃতির এলাকা বাসী।গৃহস্থের বাড়িতে চুরি, রাস্তায় ছিনতাই, দোকানে ডাকাতি, মহিলাদের শ্লীলতাহানি। গত কয়েকমাসে ইংলিশবাজার(EnglishBazar) ব্লকের অমৃতি ও মিল্কি এলাকায় একের পর এক অপরাধের ঘটনা ঘটেছে।

অবশেষে তত্‍পর হল মিল্কি ফাঁড়ির(Milki Fari)পুলিশ। অপরাধদমনে এবার থেকে নেওয়া হবে প্রযুক্তির সাহায্য। অমৃতি ও মিল্কি এলাকার বিভিন্ন প্রান্তে বসানো হল সিসিটিভি ক্যামেরা। নজরদারির আওতায় আনা হয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, শহরের এন্ট্রি ও এক্সিট পয়েন্ট, ধর্মীয় স্থান, বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ জায়গা।পুলিশ(Police) সূত্রে খবর, এ পর্যন্ত ১oটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। মিল্কি ফাঁড়ি র ভারপ্রাপ্ত আধিকারিক মনিরুল হক(Manirul Haq) জানান, প্রতিটি এলাকাটা গুরুত্বপূর্ণ। তাই সিসিটিভি ক্যামেরা লাগানো হল মিল্কি ফাঁড়ির পুলিশ-প্রশাসনের এই উদ্যোগে । খুশি অমৃতি ও মিল্কির বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী আনারুল হক, ও ব্যবসায়ী নেপাল চৌধুরী বলেন, ভাল উদ্যোগ। । আমাদের এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা(CCTV CAMERA) ছিল না। এবার থেকে যেকোনো প্রকার অপরাধমূলক দুর্ঘটনা আটকাতে পারবে মিল্কি ফাঁড়ির পুলিশ। অপরাধ ঘটলে অতি দ্রুত অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে এই সিসিটিভির ফুটেজ বিশেষ সহায়তা করবে। সিসিটিভিগুলোর ওপর নজরদারি রাখতে একটি মাস্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে।চব্বিশ ঘন্টা ওই সিসিটিভি কন্ট্রোলরুমে থাকছে নজরদারির ব্যবস্থা।

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু