গণনার দিন সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, ভিড় সরাতে লাঠি হাতে তাড়া

জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের শালবাড়ি হাই স্কুলে এই দৃশ্য দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের গণনার দিন সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। গণনা কেন্দ্রের সামনে অবৈধভাবে জমায়েত হওয়া সাধারণ মানুষের ভিড় সরাতে লাঠি হাতে দৌড় করতে দেখা গেল। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের শালবাড়ি হাই স্কুলে এই দৃশ্য দেখা গিয়েছে।

গণনার দিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের শালবাড়ি হাই স্কুলের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা অবৈধভাবে গেটের সামনে জমায়েত করে। গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনওরকম জমায়েত করা যাবে না বলে প্রশাসনের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল। তার পরেও রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা অবৈধভাবে গেটের সামনে জমায়েত করতে থাকে। ভিড়ের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। অবশেষে ভিড় সরাতে পুলিশ এবং কেন্দ্র বাহিনীর লাঠি উঁচিয়ে তাড়া করে জমায়েত ছত্রভঙ্গ করে।

উল্লেখ্য মঙ্গলবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে মালদার রতুয়া ১ নম্বর ব্লকে চাঁদমণি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গণনা কেন্দ্র যাওয়ার সময় মারধরের ঘটনা ঘটে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ময়নায় গণনাকেন্দ্রের সামনে রাস্তার ওপর মাইকিং করে ও লাঠি উঁচিয়ে জমায়েত সরাতে হয়েছে পুলিশকে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে