চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই শহর থেকে জেলায় নামল কেন্দ্রীয় বাহিনী, চলছে রুট মার্চ

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশিত হওয়ার পর থেকেই প্রশাসনের তৎপরতা বেড়েছে। তালিকা প্রকাশকে ঘিরে কোথাও যেন কোনও অশান্তি না ছড়ায়, সেই আশঙ্কা মাথায় রেখেই রবিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী নামানো হচ্ছে। যদিও এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে বাহিনী মোতায়েন শুরু হয়ে গিয়েছে। এসআইআর সংক্রান্ত আবহে নিরাপত্তা জোরদার করতেই এই আগাম পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

রবিবার প্রথম দফায় রাজ্যে ঢুকছে মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর পর দ্বিতীয় দফায় আরও ২৪০ কোম্পানি বাহিনী আসার কথা রয়েছে আগামী ৮ মার্চ। প্রথমে পরিকল্পনা ছিল ১০ মার্চ দ্বিতীয় দফা বাহিনী আসবে, তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেই সময়সূচি এগিয়ে আনা হয়েছে। এর আগেও ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাজ্যে কয়েক দফায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছিল।

ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশের পর রাজ্যে উত্তেজনার আশঙ্কা থাকায় আগেভাগেই বাহিনী নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকেই প্রথম দফার বাহিনী রাজ্যে পা রাখতে শুরু করে। শুক্রবার বিকেল ও শনিবার বিভিন্ন সময়ে আরও বাহিনী এসে পৌঁছয়। রবিবার থেকেই তারা মাঠে নেমে নজরদারি শুরু করবে। জানা গিয়েছে, আজই বাহিনীর একাংশ পৌঁছে যাবে নদিয়া, সুতি ও সামসেরগঞ্জে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বাহিনী পাঠানো হচ্ছে। একাধিক স্পর্শকাতর এলাকায় রুট মার্চ শুরু করার পরিকল্পনাও রয়েছে। দ্বিতীয় দফায় আগত বাহিনী কোথায় ও কীভাবে মোতায়েন করা হবে, তা নিয়ে আগামী দু’-তিন দিনের মধ্যেই বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় করে বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা নিয়ে কোনওরকম ঝুঁকি নেওয়া হবে না। ভোটার তালিকা প্রকাশের পর যাতে কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষভাবে বাহিনী মোতায়েন করা হবে এবং সার্বিক পরিস্থিতির উপর কড়া নজর রাখা হবে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে