১০০ দিনের টাকার বদলে রাজ্যের শিক্ষা দফতরে বকেয়া পাঠাল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রের একশো দিনের  বকেয়া সহ একাধিক প্রকল্প  নিয়ে বারবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই এবার রাজ্যের শিক্ষা দফতরে অধীনে থাকা প্রকল্পের কোটি কোটি  টাকা পাঠাল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্রে তরফ থেকে সবুজ সংকেত পেয়েছে রাজ্যের শিক্ষা দফতর।

নবান্ন তরফে জানান হয়েছে, শিক্ষা মিশন খাতে মোট তৃতীয় ইনস্টলমেন্টের প্রায় ৫০০ কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র। এছাড়া আগামী অর্থ বছরের জন্য রাজ্যকে প্রায় তৃতীয় ইনস্টলমেন্টের প্রায় ৩৬০০ কোটি টাকা পাঠাল কেন্দ্রীয় সরকার। এই টাকা মূলত শিক্ষা দফতরের অধীনে থাকা প্রকল্পের জন্য পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের  শিক্ষা মিশনের অধীনে রয়েছে পার্শ্বশিক্ষকদের বেতন, গ্রন্থাগার অনুদান, ল্যাবরেটরি অনুদান, স্কুলগুলিকে টিচিং–লার্নিং ম্যাটেরিয়াল প্রদান, স্কুল শিক্ষক এবং পড়ুয়াদের নানা প্রশিক্ষণ–সহ স্কুলের একাধিক উন্নয়ন। তবে এখন পর্যন্ত কেন্দ্রকে  ১০০ দিনের কাজের বকেয়া টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া টাকা নিয়ে  বারবার চেয়ে ও চিঠি লিখলে  মেলেনি উত্তর। শুধু তাই নয় এই বকেয়ার দাবিতে দিল্লিতে চলেছে বিক্ষোভ।  এই আবহেই রাজ্যের শিক্ষা দফতরে বকেয়া টাকা পাঠাল কেন্দ্র। অন্যদিকে  সামনেই রয়েছে  লোকসভা নির্বাচন । আর তারআগেই রাজ্যকে চার হাজার কোটি টাকা পাঠান বেশ তাৎপর্যপূর্ণ বলে দাবি করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক