চন্দনগরে জগদ্ধাত্রীর নিরঞ্জন শোভাযাত্রা কবে, জানিয়ে দিল কেন্দ্রীয় পুজো কমিটি

আগামী ২৭ অক্টোবর থেকে চন্দননগরে শুরু হবে জগদ্ধাত্রী পুজো। সাধারণত ওইদিনই ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, তারপর দশমী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো শেষ, কালী পুজোও শেষ, উৎসব মুখর বাঙালির এখন দিনগোনা শুরু জগদ্ধাত্রী পুজো। যার বেশি প্রচলন পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। মুলত চন্দননগর, মানকুন্ডু, ভদ্রেশ্বর, এই তিনটি শহরে জগদ্ধাত্রী পুজোর ধুম মারাত্মক। চন্দননগরের আলোকসজ্জা দেখার জন্যে জগদ্ধাত্রী পুজোর সময়ে চন্দননগরেই বেশি ভিড় জমে দর্শনার্থীদের। রাজ্যের প্রতি কোণে কোণের মানুষজন জগদ্ধাত্রী পুজো দেখতে বের হন। সারা রাত ধরে চলে প্যান্ডেল হপিং। বলা চলে, জগদ্ধাত্রী পুজোর সময়ে চন্দন নগর দ্বিতীয় কলকাতায় রূপান্তরিত হয়।

যেমনটা দুর্গাপুজোর সময় দেখা যায় কলকাতায়, এমনটাই বলেন সকলে। যাই হোক, কালী পুজো শেষ হতেই হুগলির শহরগুলিতে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। ষষ্ঠী থেকে দশমী-এই পাঁচদিন দূর্গার আরেক রূপ জগদ্ধাত্রীর আরাধনায় মেতে উঠবেন হুগলির মানুষজন। তবে এবার দ্বিগুণ খুশি।কারণ এ বছর জগদ্ধাত্রীর বিসর্জন হবে একদিন পর। অর্থাৎ একাদশীতে হবে মায়ের বিসর্জন। শুক্রবার (২৪ অক্টোবর) বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত নিয়েছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। আগামী ২৭ অক্টোবর থেকে চন্দননগরে শুরু হবে জগদ্ধাত্রী পুজো। সাধারণত ওইদিনই ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, তারপর দশমী। অর্থাৎ পুজোর শেষ দিনেই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় চন্দননগরে। কিন্তু এবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ও গুপ্ত প্রেস পঞ্জিকার তিথিতে কিছু পার্থক্য থাকার কারণে ১ নভেম্বর অবধি দশমী তিথি রয়েছে। তাই সর্বসম্মতভাবে চলতি বছরের ১ নভেম্বর জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে চন্দননগরে।

চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির চেয়ারম্যান নিমাইচন্দ্র দাস জানিয়েছেন, গত বছর ১৭৭টি পুজো কমিটি পরিচালিত হয়েছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি-র অধীনে। কিন্তু চলতি বছরে সেই সংখ্যাটা বেড়েছে। কেন্দ্রীয় কমিটির অধীনে রয়েছে ১৮০টি পুজোর দায়িত্ব। যার মধ্যে ১৩৩টি চন্দননগর থানা এলাকার এবং ৪৭টি পুজো হচ্ছে ভদ্রেশ্বর থানা এলাকার। আর শোভাযাত্রায় মোট ৭০টি পুজো কমিটি অংশগ্রহণ করবে। আর ঐতিহ্য মেনে এ বারেও শোভাযাত্রায় কোনও বাজি ব্যবহার করা হবে না। ডিজে জাতীয় সাউন্ড সিস্টেম থাকবে না। প্রতিমার রংয়ে কোনও সীসা জাতীয় পদার্থ ব্যবহার করা যাবে না। প্রতিমাকে নিয়ে আসা লরির চালকের দুই জানালা খোলা থাকতে হবে। এছাড়া এবার পুজোয় আলোকসজ্জায় ব্যাপক চমক থাকবে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য