Nepal Flash Flood: ‘আর কোনও মিরাকলের আশা নেই!’ নিখোঁজ মায়ের সন্ধানে গিয়ে হতাশ ছেলেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র একদিন পরেই বাড়ি ফেরার কথা ছিল চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা শিপ্রা রায় পাটারির। নেপাল থেকে ফিরে ছেলের কাছে আমেরিকা যাওয়ারও পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ভয়াবহ হড়পা বানের স্রোত সবকিছু ওলটপালট করে দিয়েছে। মায়ের খোঁজে আমেরিকা থেকে দেশে ফিরে নেপাল ছুটেছিলেন বড় ছেলে নিলয়। সঙ্গে ছিলেন ভাই অনিক। সেখানে গিয়ে যা দেখেছেন, তাতে শেষ আশাটুকুও কার্যত নিভে গিয়েছে বলে পরিবারের দাবি। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়ে দেশে ফিরছেন দুই ভাই।

চন্দননগরের হরিদ্রাডাঙার বাসিন্দা শিপ্রা রায় পাটারি নেপালের ভয়াবহ হড়পা বান বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ। ঘটনার পর ইতিমধ্যে কেটে গিয়েছে ১১ দিন। যে পর্যটন সংস্থার সঙ্গে তিনি নেপালে গিয়েছিলেন, সেই দলের একাধিক সদস্যেরও এখনও কোনও সন্ধান মেলেনি বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। মায়ের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর আমেরিকা থেকে চন্দননগরে ফেরেন বড় ছেলে নিলয়। এরপর গত ২ সেপ্টেম্বর ভাই অনিককে সঙ্গে নিয়ে নেপালে পৌঁছন তিনি। সেখানে গিয়ে প্রথমে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন দুই ভাই। পরে বিভিন্ন হাসপাতালেও মায়ের খোঁজ করেন তাঁরা। শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার জন্য নিজেদের রক্তের নমুনা দিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ তাঁদের কাকা বাবলু পাটারির সঙ্গে ফোনে কথা হয়। ভাইপোদের কাছ থেকে নেপালের পরিস্থিতির কথা শুনে কার্যত শিউরে উঠেছেন তিনি। তাঁর কথায়, কাদা ও জলের প্রবল স্রোতে একের পর এক বাড়িঘর ভেসে গিয়েছে। কোথাও আবার বসতি ছিল, তার চিহ্নটুকুও আর নেই।

আরও পড়ুন: মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

পরিবার সূত্রে জানা গিয়েছে, শিপ্রা এবং তার স্বামী রবীন্দ্রনাথ দুজনেই অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। তাঁদের এক ছেলে আমেরিকায় থাকেন, অন্য ছেলে বাইরে চাকরি করতেন। প্রায় দু’বছর আগে তিনি চন্দননগর ফিরে আসেন। ভ্রমণ ছিল শিপ্রা ও রবীন্দ্রনাথের অন্যতম পছন্দের বিষয়। নিয়মিত ঘুরতে যেতেন তাঁরা। এবার তাঁদের কৈলাস-মানস সরোবর যাওয়ার পরিকল্পনা ছিল। তবে বয়সজনিত কারণে রবীন্দ্রনাথ সেই সফরের অনুমতি পাননি। প্রথমে শিপ্রাও আর যাওয়ার কথা ভাবেননি। কিন্তু পরে স্বামীর উৎসাহেই নেপাল সফরে বেরিয়ে পড়েন তিনি। পরিবারের পরিকল্পনা ছিল, নেপাল থেকে ফিরে কিছুদিনের মধ্যেই ছেলের কাছে আমেরিকা যাবেন শিপ্রা ও রবীন্দ্রনাথ। সেই পরিকল্পনাও আর পূরণ হল না। বাবলু পাটারি বলেন, প্রথম দিকে নেপালের বিপর্যয়ের ছবি দেখে ভয় লাগলেও পরিবারের সদস্যরা আশা করেছিলেন, হয়তো কোনওভাবে শিপ্রা বেঁচে থাকতে পারেন। কিন্তু নেপালের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখার পর দুই ভাইয়ের মনেও সেই আশাটুকু আর নেই। এখনও বহু মানুষ নিখোঁজ। তাঁদের পরিজনেরা একের পর এক নেপালে পৌঁছে প্রিয়জনের সন্ধান করছেন। কেউ হাসপাতাল ঘুরছেন, কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন, আবার কেউ মর্গে গিয়ে ছবি মিলিয়ে দেখছেন। পরিবারের সদস্যরা বলেন, ‘ভেবেছিলাম হয়তো কোনও মিরাকল ঘটতে পারে। কিন্তু ভাইপোরা ঘটনাস্থলে গিয়ে যা দেখেছে, তাতে আর কোনও আশাই দেখতে পাচ্ছে না।’

ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর