কাঁটাতারের যন্ত্রণায় জর্জরিত ‘চর মেঘনা’, ভোট আসতেই জবাব চাইছে গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁটাতারে যন্ত্রণায় জীবন ভারত-বাংলাদেশ সীমান্তের করিমপুর বিধানসভার চর মেঘনা গ্রামের। সামন্য স্বাস্থ্য পরিষেবা পেতে পেরোতে হয় কম করে কুড়ি কিলোমিটার।  স্কুল, কলেজ, বাজার কোনওটির দূরত্বই ১০ কিলোমিটারের কম নয়। ভোট আসে, ভোট যায় কিন্তু, মেনেটা কাঁটাতারের যন্ত্রণা।

নদিয়ার মেঘনা বিএসএফ ক্যাম্পের অনতিদূরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়া। গ্রামে আছে বলতে একটি প্রাথমিক বিদ্যালয় আর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেখান থেকেই স্বপ্ন দেখার শুরু হয় এখানকার  ছেলে-মেয়েদের।সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ভারী বুটের শব্দে ঘেরা গ্রাম চরমেঘনা।

গ্রামের ইতি মাহাতো বলছেন, ‘আমাদের নিত্যসঙ্গী অভাব আর ভোটার কার্ড। ভারতীয় হয়েও সারাক্ষণ বিএসএফের কাছে নাগরিকত্বের প্রমাণ দিতে হয়।’ তিনি জানাচ্ছেন, কাঁটাতারের গায়ের ওই গেট পেরিয়ে ছেলেমেয়েদের স্কুল-কলেজে যেতে হয়। হাসপাতাল, বাজার-হাটও গ্রামের বাইরে। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ওই গেট খোলা থাকে। রাতবিরেতে কারও প্রসব যন্ত্রণা উঠলে বিস্তর হইচইয়ের পরে ভরসা বিএসএফের গাড়ি।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত করিমপুর বিধানসভার মধ্যে পড়ে চরমেঘনা গ্রাম। জেলা হিসাবে নদিয়া। চর মেঘনায় ভোটারের সংখ্যা ৬০০। প্রচার চললেও চরমেঘনায় প্রার্থীদের দেখা সচরাচর মেলে না। তা হলে প্রতি বার নিয়ম করে ভোট দেয় কেন চরমেঘনা? তাদের একটাই উত্তর, শুধুমাত্র ভোটার আর আধার কার্ডটা বাঁচিয়ে রাখতে হবে। তাই ভোট দিতে যাই। নাহলে তো কবে আবার আমাদের বাংলাদেশি করে দেবে।‘

থিমের চমকে উৎসবের রং! অভিনব মণ্ডপসজ্জায় সেজে উঠছে আগরতলা

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পছন্দের মানুষকে ভালবাসার কথা বলতে পারছেন না, চতুর্থীতে জানিয়ে ফেলুন, খালি হাতে ফিরবেন না

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার