কোজাগরী লক্ষ্মী পুজোয় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : কোজাগরী লক্ষ্মী পুজো (Lakshmi Pujo) উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নিজের এক্সহ্যান্ডেলে নিজের লেখা ও সুর দেওয়া একটি গানের সঙ্গে সকলকে শুভেচ্ছা জানিয়ছেন তিনি। রবিবার কলকাতার রেডরোডে কার্নিভালে উপস্থিত ছিলেন তিনি। এবার ১১৩টি পুজো এই কার্নিভালে অংশ নিয়েছিল।

সোমবার এক্সপোস্টে (X post) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, “আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান, আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান।” সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া লক্ষ্মীপুজোর একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি।

 

সোমবারই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ( Cm Mamata Banerjee) । প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা উত্তরবঙ্গ (North Bengal)। শিলিগুড়ির সঙ্গে রীতিমতো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একাধিক জায়গায় নেমেছে ধস।  ভেঙেছে ব্রিজ। ফলে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগেই সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীর ভাল চেয়ে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

মা দুর্গা কৈলাসে ফিরে যাওয়ার পরেই ঘরে ঘরে আসেন ধনদেবী লক্ষ্মী (Lakshmi)। যে মণ্ডপে দুর্গাপুজো হয় সেখানেও পূজিত হন লক্ষ্মীদেবী। দুর্গাপুজোর ঠিক পরের পূর্ণিমাকে বলা হয় কোজাগরী। মনে করা হয়ে এই দিনই দেবী লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন। বাড়ির দরজা খোলা থাকলে, প্রদীপের আলোয় ভরা থাকলে দেবী সেখানে প্রবেশ করেন।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে