বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে জেলা সফরে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃষ্টি কমলেও লাগাতার জল ছেড়ে যাচ্ছে ডিভিসি। আর তাতে বন্যা কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই আবহে বন্যা কবলিত বেশ কয়েকটি এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে বুধবার তিনি হাওড়া, হুগলির কিছু এলাকায় পরিদর্শনে যাবেন। শুধু তাই নয় এদিন হাওড়ার উদয়নারায়ণপুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে মমতার।

অন্যদিকে মঙ্গলবার বন্যা পরিস্থিতি নিয়ে উদয়নারায়ণপুর বিডিও অফিসে বৈঠকে বসেছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। শুধু তাই নয় উদয়নারাণপুর, আমতা অঞ্চলের নদী তীরবর্তী বাসিন্দাদের উদ্ধার করে ত্রাণ শিবিরে পাঠান হচ্ছে। দেওয়া হচ্ছে খাবারও। এই পরিস্থিতি পর্যালোচনা করতেই জেলা সফরে যাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, মঙ্গলবারের পর ফের বুধবার সকালে মাইথন ও পাঞ্চেত— দুই জলাধার  থেকে জল ছেড়েছে ডিভিসি। এদিন  মাইথন থেকে ৪০ হাজার কিউসেক আর পাঞ্চেত থেকে ১ লক্ষ ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৪০ হাজার কিউসেক বেশি। অত্যাধিক জল ছাড়ার ফলে মূলত বর্ধমান, হাওড়া এবং হুগলির খানাকুল, আরামবাগ-সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি  বন্যা কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি