ডিএলএড প্রশ্নপত্র ফাঁস, নবান্নের নির্দেশে তদন্ত করবে সিআইডি

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র। সেই ঘটনাতেই নবান্নের নির্দেশ, সিআইডি তদন্তের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিএলএড (D.EL.ED) প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অভিযোগ উঠেছিল গত সোমবার। অভিযোগ, পরীক্ষা শুরুর প্রায় সোয়া ১ ঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র। সেই ঘটনাতেই নবান্নের (NABANNA) নির্দেশ, সিআইডি (CID) তদন্তের।

গত সোমবার ডিএলএড প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতেই সাংবাদিক সম্মেলন করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। বলেছিলেন, ‘বিষয়টিকে হালকা ভাবে নেওয়া হচ্ছে না। পর্ষদ তদন্ত কমিটি গঠন করবে’। তাঁর অভিযোগ ছিল, পর্ষদের নাম খারাপ করতে কেউ বা কারা চক্রান্ত করেছে। বলেছিলেন, কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে তাতেও সন্তুষ্ট নয় নবান্ন। নবান্নের নির্দেশ, প্রশ্নপত্র ফাঁস হওয়ার তদন্ত করবে রাজ্যের তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, দ্রুত তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্যও সিআইডিকে নির্দেশ দিয়েছে নবান্ন।   

প্রসঙ্গত, ডিএলএড পরীক্ষার্থীদের দাবি, ‘প্রশ্নপত্রের ৩ নম্বর থেকে অনেক প্রশ্নের মিল আছে’। গত সোমবার পর্ষদ সভাপতি বলেছিলেন, কী করে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পর্ষদ। উল্লেখ্য, টেট দুর্নীতির অভিযোগের পরে এবার ডিএলএড প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়েও অভিযোগ উঠছে। এতেই নড়েচড়ে বসেছে পর্ষদ ও নবান্ন।

অন্যদিকে, পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে কেন্দ্রীয় ভাবে। প্রক্রিয়া স্বচ্ছ রাখতেই জেলায় জেলায় পর্ষদ অফিসে মৌখিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বলাই যায়, ডানা ছাঁটা হয়েছে পর্ষদের জেলার অফিসগুলির। তবে উত্তরবঙ্গে আলাদা জোন করে নেওয়া হতে পারে উত্তরবঙ্গের পরীক্ষার্থীদের ইন্টারভিউ। বাকি সকলের মৌখিক পরীক্ষা হবে পর্ষদের কেন্দ্রীয় কার্যালয়েই। সমস্ত প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হবে।

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা