এইমস নিয়োগ দুর্নীতি’র তদন্তে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে সিআইডি

বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানাকে এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কল্যাণী এইমস (AIIMS) নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে চাকদা’র বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। সুভাষ সরকার আবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী। সেই তদন্তেই বিজেপি বিধায়কের বাড়িতে গেল সিআইডি।

বৃহস্পতিবার বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে গিয়েছে রাজ্যের তদন্তকারী সংস্থার (CID) ৩ আধিকারিক। অভিযোগ, যোগ্যতা না থাকা সত্ত্বেও বিধায়কের পুত্রবধূ অনুসূয়া ঘোষের বেআইনি নিয়োগ হয়েছে। উল্লেখ্য, বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানার বিরুদ্ধে একই অভিযোগ।

নদিয়া জেলার হরিণঘাটার জাগুলিতে বঙ্কিম ঘোষের বাড়িতে এদিন যায় সিআইডি’র দল। উল্লেখ্য, ৪ বিজেপি নেতা-মন্ত্রী সহ মোট ৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল কল্যাণী থানায়। অভিযুক্তের তালিকায় রয়েছে কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংয়ের নাম।

প্রসঙ্গত, বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানাকে এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। বিজেপি’র (BJP) ৪ মন্ত্রী-সাংসদ-বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, প্রভাব খাটিয়ে বেআইনি ভাবে নিয়োগ করে স্বজনপোষণ করা হয়েছে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের