কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: সই জাল কাণ্ডে যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! অন্তত সিআইডির তৎপরতায় এমনই জল্পনা রাজ্যে। আজ, বুধবার দিল্লি থেকে কলকাতায় ফেরার কথা রয়েছে তৃৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন সিআইডির আধিকারিকরা। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। অভিষেকের গতিবিধির খোঁজে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্যের গোয়েন্দারা। সই জাল কাণ্ডে মোট তিনবার সিআইডির তলব এড়িয়েছেন অভিষেক। এই মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জিও জানিয়েছেন তিনি। আজ, বুধবারই সেই মামলার শুনানি রয়েছে। কিন্তু তার আগেই সিআইডির তৎপরতা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আরও পডুন: নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিধানসভায় দলীয় বিধায়কদের সই জাল কাণ্ডে বিপাকে পড়েছেন অভিষেক। এই মামলার তদন্তে তাঁকে হাজিরার জন্য তিনবার ডেকে পাঠিয়েছে সিআইডি। বাড়িতে গিয়ে নোটিসও দিয়ে এসেছেন সিআইডির আধিকারিকরা। যদিও বারবার কোনও না কোনও কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তৃণমূল সাংসদ। গত সোমবারও সই জাল কাণ্ডে ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা রয়েছে এই যুক্তি দেখিয়ে সেই হাজিরা এড়িয়ে যান তৃণমূল নেতা।

তবে কলকাতা বিমানবন্দের অভিষেক এলেই তাঁকে গ্রেফতার করা হবে, নাকি জিজ্ঞাসাবাদ করবে রাজ্যের গোয়েন্দা সংস্থা, সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সই জাল কাণ্ডের তদন্তে গতকাল, মঙ্গলবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূলের কার্যালয়ে পৌঁছে গিয়েছিল সিআইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের দেওয়া রেজোলিউশনের কপির খোঁজেই গতকাল, অভিযানে যান সিআইডির আধিকারিকরা। দীর্ঘক্ষণ সেখানে তল্লাশিও চালিয়েছিলেন অফিসাররা।

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন