লালনের রহস্যমৃত্যু নিয়ে সিবিআইকে নোটিস পাঠাল সিআইডি

লালন শেখের (Lalan Shaikh) রহস্যমৃত্যুর (Mysterious Death) তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) নোটিস পাঠাল সিআইডি (CID)।

Share:

নিজস্ব প্রতিনিধি: লালন শেখের (Lalan Shaikh) রহস্যমৃত্যুর (Mysterious Death) তদন্তে (Investigation)  নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) নোটিস পাঠাল সিআইডি (CID)। সিবিআই এর যে তদন্তকারী আধিকারিক বকটুই কাণ্ডের তদন্তে ছিলেন, রাজ্য গোয়েন্দা সংস্থার তরফে তাঁকে পাঠানো হল নোটিস।

সিআইডি সূত্রের খবর, সিবিআই হেফাজতে থাকা অবস্থায় কীভাবে লালন শেখের মৃত্যু হয়েছে নোটিস পাঠিয়ে তা জানতে চাওয়া হয়েছে। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির তরফে আরও জানতে চাওয়া, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্পে কীভাবে লালনের রহস্যমৃত্যু হল, সেই সময় লালনের দেখভালের দায়িত্বে কোন আধিকারিক ছিলেন, তা জানতে চাওয়া হয়েছে।  পাশাপাশি জানতে চাওয়া হয়েছে লালন শেখকে গ্রেফতারের সময় কোন গোয়েন্দারা ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কোন কোন সিবিআই আধিকারিক ছিলেন তাও জানাতে বলা হয়েছে। একইসঙ্গে চাওয়া হয়েছে, যে অস্থায়ী ক্যাম্পে লালনের মৃত্যু হয়েছে, সেই ক্যাম্পের সিসিটিভি ফুটেজ।

প্রসঙ্গত বকটুই কাণ্ডের অভিযুক্ত লালন শেখ সিবিআই হেফাজতে ছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু হয় লালনের। গত সোমবার রামপুরহাটে অস্থায়ী সিবিআই ক্যাম্পের শৌচালয় থেকে উদ্ধার হয় লালন শেখের ঝুলন্ত দেহ। এই ঘটনার পর সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন লালনের স্ত্রী রেশমা বিবি। রেশমা বিবির অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের ডিআইজি এবং এএসপি-সহ মোট ৭ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে রাজ্য পুলিশ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকদের বিরুদ্ধে খুন, তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এবার সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে নোটিস পাঠাল সিআইডি।

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

মেগা ডার্বির কাউন্টডাউন শুরু! জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী