চন্দ্রনাথ খুনে ভিন রাজ্যে যাচ্ছে সিআইডি, বিমানে করেই পালায় আততায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্যে পালাবদলের পর থেকেই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেই চলেছে। তাতে বাদ যাচ্ছে না তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। দুই দলের নেতা–কর্মীরা আক্রান্ত হচ্ছে নানা জায়গায়। আগামী ৯ মে বিজেপির জেতা বিধায়কদের শপথ নেওয়ার পালা। তারপর একে একে মন্ত্রী হবেন বলেই খবর। কিন্তু তার আগেই শুভেন্দু অধিকারীর আপ্ত–সহায়ককে খুন করা হয়েছে। মধ্যমগ্রামের সেই ঘটনায় এখন রাজ্য–রাজনীতি উত্তাল। এই আবহে সিট গঠন করা হয়েছে। এমনকী এই হত্যাকাণ্ডের তদন্তে সিআইডির একটি টিম ভিন রাজ্যে যাচ্ছে বলেই সূত্রের খবর।

এদিকে শুভেন্দু অধিকারীর আপ্ত–সহায়ক চন্দ্রনাথ রথকে খুন করে বিমানে করে পালিয়ে গিয়েছে আততায়ীরা। ভিন রাজ্য থেকে এসে রীতিমতো রেইকি করে এই খুন করা হয়েছে বলে পুলিশের দাবি। মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। কিন্তু এটা যে কোনও সাধারণ খুন নয় তা ইতিমধ্যেই জানতে পেরেছে পুলিশ। তাই জোর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার রাতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তেমন খবরই মিলেছে। তার আগে এমন ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে বারাসত পুলিশ জেলার এসপি পুষ্পা জানান, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, খুনে জড়িতরা পেশাদার ভাড়াটে খুনি। আর একটা সূত্র পেয়েছে পুলিশ। আর সেই সূত্র ধরেই ভিন রাজ্যে যাচ্ছে সিআইডি’‌র দল বলে সূত্রের খবর। তবে সেটি কোন রাজ্য তা জানানো হয়নি তদন্তের স্বার্থে। রহড়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী চন্দ্রনাথের আদি বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। একদা সেনাবাহিনীতে চাকরি করেছেন। তাঁর মা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। গত পাঁচ বছর ধরে শুভেন্দু অধিকারীর আপ্ত–সহায়ক হিসেবে কাজ করছিলেন চন্দ্রনাথ।

এছাড়া চন্দ্রনাথকে খুন করে নিজেদের পোশাক পাল্টে তারপর তড়িঘড়ি বিমানে করে অন্যত্র চম্পট দিয়েছে আততায়ীরা বলে পুলিশ জানতে পেরেছে। শুধু তাই নয়, এই বিমানের টিকিট আগেই কাটা ছিল বলে সূত্রের খবর। আর সেই সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই সিআইডি এখন ভিন রাজ্যে যাচ্ছে। বিমানবন্দর থেকেও তথ্য পেয়েছে সিআইডি। সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে বিমানবন্দরে ধরা পড়া ছবি মিলিয়ে দেখা হয়েছে। তারপরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় আজ তিনজনকে আটক করা হয়েছে। এরা ভাড়াটে গুন্ডা বলে পুলিশ সূত্রে খবর।

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প .

নতুন ভোটারদের জন্য বড় আপডেট, অনলাইন Form 6-এ বদল আনল নির্বাচন কমিশন

বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্বপোস্টে বেঁধে বেধড়ক মার, কাঠগড়ায় ফিরদৌসির অনুগামীরা

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক

শিবির বদলেই অভিষেকের ছবি সরালেন অনুব্রত, রইলেন মমতা

‘চাকা লক করে দেওয়া হবে’, বাস-অটোচালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার

চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ, উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

ডায়াবেটিসের ভয়! জেনে নিন কোন উপায়ে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন?

‘বাংলাদেশে অবৈধ সরকার চলছে,’ হাসিনা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ দিলীপের

ভারতীয় রান্নাঘরের নিত্যসঙ্গী টমেটো, জানেন কি লাল সবজির শিকড় লুকিয়ে অন্য মহাদেশে?