পাটখেতে সিভিক ভলেন্টিয়রের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য মালদায়

বাড়ি বৈষ্ণবনগর থানার বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের মির্জাচক এলাকায়। বাড়ি থেকে দেহ উদ্ধারের ঘটনাস্থলের দূরত্ব মাত্র হাফ কিলোমিটার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিভিক ভলেন্টিয়রের (CIVIC VOLUNTEER) রক্তাক্ত দেহ উদ্ধার হল পাটখেত থেকে। ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদায়। মৃতের বয়স আনুমানিক ৩০। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের মাথা ও ঘাড়ে একাধিক আঘাত র‍য়েছে।

মালদার বৈষ্ণবনগর এলাকার ঘটনা। সোমবার সকালে এই এলাকার বেদরাবাদ গ্রামীণ হাসপাতালের পেছনে থেকে উদ্ধার করা হয়েছে রক্তাক্ত দেহ (DEAD BODY)। হাসপাতালের পেছনে পাট খেতের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে দেহটি। জানা গিয়েছে মৃতের নাম বচ্চন মণ্ডল। তা দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ (POLICE) এসে দেহ উদ্ধার করে।

জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়রের বাবা সুজন মণ্ডল ছিলেন এক্স হোমগার্ড। তাঁদের বাড়ি বৈষ্ণবনগর থানার বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের মির্জাচক এলাকায়। বাড়ি থেকে দেহ উদ্ধারের ঘটনাস্থলের দূরত্ব মাত্র হাফ কিলোমিটার। মৃতের পরিবার খুনের অভিযোগ তুলেছে। কেন খুন,  এই ঘটনায় কে বা কারা জড়িত, তা জানতে তদন্ত নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃতদেহের মাথা, ঘাড় সহ একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত্রি সাড়ে ১০ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন বচ্চন। রাত সাড়ে ৩ টের সময়েও ছেলে বাড়ি ফেরেনি। তারপরেই শুরু হয় খোঁজ। সকাল বেলায় দেখা যায় পাটখেতে পড়ে আছে বচ্চনের দেহ। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। নেমে এসেছে শোকের ছায়া।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি