পুলিশের সঙ্গে আগুন নেভাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি কাপড়ের দোকানে আগুন লেগেছে, এই খবর পেয়েই ছুটে গিয়েছিলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার এক সিভিক ভলান্টিয়ার। কারও যাতে প্রাণহানি না হয় সেই কারণে আগুন নেভানোর জন্য দৌড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু অন্যের দোকান বাঁচাতে গিয়ে যে নিজের প্রাণকে বিসর্জন দিতে হবে তা ভুলেও ভাবেননি ওই সিভিক ভলান্টিয়ার। কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ সূত্রে খবর, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম মানারুল হক (৪৪)। সামশেরগঞ্জ থানার সাহেবনগর গ্রামে তাঁর বাড়ি। জানা গিয়েছে, সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীবিড়ি রোডে শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ একটি কাপড়ের দোকানে আগুন লাগে। আগুনের গ্রাসে দোকানে থাকা বিপুল পরিমাণ সামগ্রী ও জামাকাপড় পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ধুলিয়ান দমকল বিভাগের দু’টি ইঞ্জিন। সেখানেই গিয়েছিলেন মানারুল হক। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।

আরও পড়ুন:  নন্দীগ্রামে ভিড়ের চাপে ভাঙল সেবাশ্রয় ক্যাম্পের গেটের একাংশ, জখম তিন

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। আগুন নেভাবে গিয়ে এভাবে মর্মান্তিক মৃত্যু তাঁর সহকর্মীরা কিছুতেই মেনে নিতে পারছেন না। জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, ‘কর্মরত অবস্থায় ওই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হওয়ায় পরিবারের এক সদস্যকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।’ সামশেরগঞ্জ থানায় পুলিশ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে প্রয়াত সিভিক ভলান্টিয়ারকে শেষ শ্রদ্ধা জানায়। পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট-সার্কিট থেকেই শাড়ির দোকানে আগুন লেগেছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি