তারাপীঠের রাস্তায় উদ্ধার সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিভিক ভলান্টিয়ারের  রহস্য মৃত্যু। শনিবার গভীর রাতে  তারাপীঠের শ্মশানের  রাস্তা থেকে উদ্ধার হয় তাঁর দেহ। জানা গিয়েছে, নিহত ওই সিভিক ভলান্টিয়ার হলেন নিরঞ্জন দাস।  বর্তমানে তিনি নলহাটির রেলস্টেশনে কাজ করেন।   নিহত ওই যুবক  বীরভূমের নলহাটির নয় নম্বর ওয়ার্ডের কামারপাড়ার বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসেছিলেন নিরঞ্জন। পুজো দিয়ে সন্ধ্যার পর  শ্মশানের রাস্তা দিয়েই ফিরছিলেন সিভিক ভলান্টিয়র। কিন্তু রাতে শ্মশানের রাস্তা থেকে উদ্ধার হল তাঁর ক্ষতবিক্ষত দেহ। পুলিশ এসে নিরঞ্জনের মৃতদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেহ। নিহত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। কি করে নিরঞ্জনের মৃত্যু হল তা এখন অস্পষ্ট। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিরঞ্জনের সঙ্গে থাকা এক  বন্ধু জানিয়েছেন,’ আমায় জানায় সে শ্মশানে পুজো দিতে যাবে। আমি যেতে রাজি হয়নি। এরপর অনেকক্ষণ সময় কাটার পর নিরঞ্জনকে  ফোন করলে যোগাযোগ করতে পারিনি। রাতের বেলা পুলিশ আমায় ফোন করে জানায়, নিরঞ্জন হাসপাতালে। ‘ তবে কারা নিরঞ্জনের মৃত্যুর সঙ্গে যুক্ত রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনা নিয়ে মৃতের পরিবার পুলিশকে পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি