মেসোকে বিয়ে করার বায়না নাবালিকার, পরিবার না মানায় আমতায় চরম পরিণতি…

Share:

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : দুইমাস আগে মারা গিয়েছেন মাসি। তারপরেই ফোনে কথা হত মেসোর সঙ্গে। মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ চলত। দুমাসের মধ্যে মেসোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল দশম শ্রেণীর ছাত্রী। মেসোকে বিয়ে করার কথা বাড়িতে জানিয়েছিল সে। কিন্তু পরিবার না মানায় আত্মঘাতী হল ওই ছাত্রী। আমতার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে খবর, মাসি মারা যাওয়ার পরে মেসোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ওই ছাত্রী। সম্পর্ক এতটাই এগিয়েছে, বিয়ের কথা বাড়িতে জানায় সে। কিন্তু পরিবার কোনওভাবেই এই সম্পর্ক মেনে নিতে চায়নি। সম্পর্ক থেকে সরে আসা দূর, নিজের জীবনটাই শেষ করে দিয়েছে ওই নাবালিকা। বাড়িতে মেসোকে বিয়ের কথা বলাতে বাড়িতে অশান্তি চরমে ওঠে। মৃতার ফোনটিও ভেঙে দেয় পরিবারের লোকজন। শুক্রবার বাড়ি ফাঁকা থাকার সুযোগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ছাত্রী।

জানা গিয়েছে, ওই ছাত্রীর বাবা-মা-ভাই মামা বাড়ি গিয়েছিলেন। শনিবার সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের লোক। আমতা থানার পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ওই দশম শ্রেণির ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে। মৃত ছাত্রীর ব্যবহার করা একটি মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্তে শুরু হয়েছে।

মেসোর সঙ্গে মেয়ের সম্পর্ক কোনওভাবেই মেনে নিতে পারেনি আমতার ওই পরিবার। সমস্ত রকম যোগাযোগ করার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। বিষটি মেনে নিতে পারেনি দশম শ্রেণীর ছাত্রী। অবশেষে নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেয় সে। এই ঘটনায় পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর