রাজ্যে ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে, খড়গপুর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে ৪০ শতাংশ চাকরির সংখ্যা বাড়িয়েছি, বেকারির সংখ্যা কমিয়েছি। 

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরের সভা থেকে নিয়োগের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্যে ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে ৪০ শতাংশ চাকরির সংখ্যা বাড়িয়েছি, বেকারির সংখ্যা কমিয়েছি। 

বৃহস্পতিবার খড়গপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, টাটা সংস্থায় আরও এক হাজার চাকরি হবে। বিশ্ববিদ্যালয়ে আমাদের সময়ে ১০ হাজার অধ্যাপক নেওয়া হয়েছে। শিক্ষক অশিক্ষক মিলিয়ে আমাদের সময়ে ২ লাখ ৬৩ হাজার নিয়োগ করা হয়েছে। তিনি চাকরিপ্রার্থীদের উদ্দেশে বলেন, হতাশ হওয়ার দরকার নেই। দেউচা পাচমিতে আদিবাসীদের ঘর তৈরি করে দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। আদিবাসীদের বিশেষ ভাবে পুলিশে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পে ১ লাখের বেশি চাকরিপ্রার্থী চাকরি পাবে বলে জানান তিনি। এদিন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে আরও নতুন তিনটি বিমানবন্দর তৈরি করা হবে। তিনি জানান, বালুরঘাট, কোচবিহার, মালদায় বিমানবন্দর তৈরি করা হচ্ছে। জমি প্রস্তুত করে রেখেছি, কেন্দ্র সরকার অনুমতি দিচ্ছে ন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন অন্ডাল বিমান বন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হবে। পুরুলিয়াতেও একটি বিমানবন্দর করবে রাজ্য। আমরা ২৬টি হেলিপ্যাড তৈরি করেছি বাংলায়। দীঘায় হেলিপ্যাড রয়েছে, গঙ্গাসাগরেও রয়েছে।

অন্যদিকে এদিন কেন্দ্র সরকারের বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্র একশো দিনের কাজের টাকা দিচ্ছে না বলে আগেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আরও একবার সেই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। তিনি বলেন,  একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। 

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে