বিজেপি জমিদারি মনে করলে ভুল করবে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, তৃণমূল সহ রাজ্যের অন্যান্য বিরোধী দলকে ভাতে মারতে চাইছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। বাংলার প্রাপ্য টাকা আদায়ে সোমবার আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে। তাঁর অভিযোগ, অন্য রাজ্য টাকা পায় কিন্তু বাংলা পায় না। বলেন, ‘বিজেপি জমিদারি  মনে করলে ভুল করবে। এসব চলবে না’।

এদিন তিনি বলেন, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্র। অথচ বিজেপি নিজেদের পকেট থেকে টাকা দেয় না। দয়া করে না। রাজ্য থেকে জিএসটি’র নামে টাকা তোলে। বলেন, রাজ্যের প্রাপ্য টাকা না দেওয়া মানে সংবিধানকে না মানা।

তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, তৃণমূল সহ রাজ্যের অন্যান্য বিরোধী দলকে ভাতে মারতে চাইছে বিজেপি। বলেন, রাজ্যের সরকারকে ভাতে মারতে গিয়ে বিজেপি বাংলার মা-বোন, কৃষক, ছাত্রছাত্রীদের ভাতে মারছে। এরপরেই তাঁর হুঁশিয়ারি, ‘কেন্দ্রীয় রাজত্ব চলবে না। ক্ষমতা আজ আছে, কাল নেই’। তাঁর কটাক্ষ, ‘ক্ষমতায় আছে বলে নিজেকে হিরো মনে করছে। ক্ষমতায় না থাকলেই জিরো, বিগ জিরো’। এদিন তাঁর নিশানায় ছিল, বাম এবং কংগ্রেসও। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, রাজ্যের টাকা এবং উন্নয়ন আটকাতে রাম-বাম- শ্যাম জোট বেঁধেছে। ওরা বিজেপি-বাম ও কংগ্রেস।

মমতার কটাক্ষ, বিজেপি চালিত সরকার মানেই আধার, প্যান, ক্যা ক্যা (সিএএ), এনআরসি’র নামে চক্রান্ত। এরপরেই বলেন, ‘দিল্লির লাড্ডুরা বুঝতে পারছেন রয়েল বেঙ্গল টাইগারকে কি আটকানো যায়?’ মুখ্যমন্ত্রীর দৃঢ় বক্তব্য, ‘এতে তৃণমূল আরও শক্তিশালী হচ্ছে’। জমায়েতের উদ্দেশ্যে তিনি বলেন, কুৎসা-অপপ্রচারে কান দেবেন না। যা হবে সরাসরি জানাবেন।

১০০ দিনের কাজে রাজ্যের প্রাপ্য ৬হাজার কোটি টাকা, গঙ্গা ভাঙন রোধের কাজে প্রাপ্য ৭০০ কোটি টাকা। তা কাগজে কলমে আসবে আসছে করেও আসেনি। এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘বঞ্চনার বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ে নেব’।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান