চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মুড়িগঙ্গার ওপর তৈরি হবে সেতু’, গঙ্গাসাগরে গিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় সরকার কুম্ভ মেলার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। কিন্তু বাংলার গঙ্গাসাগরের জন্য এক টাকাও তারা সহায়তা দেননি। শুধু তাই নয় এখন এই মেলাকে ‘জাতীয় মেলা’ বলে ঘোষণা করা হয়নি। আর তা নিয়ে এবার গঙ্গাসাগরের অনুষ্ঠান থেকে একের পর এক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ।

তিনি বলেন, ‘কুম্ভমেলায় কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্র। যেখানে এক কোটির মতো মানুষ গঙ্গাসাগরে এলেও কোনও সাহায্য করা হয় না । আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম এখানে সাহায্য করতে। যাতে এখানে আসা পুণ্যার্থীরা উপকৃত হয়। কিন্তু কেন্দ্রের তরফ থেকে এক টাকাও দেয়নি। তাই আমরাই সব ব্যবস্থা করে দিয়েছি।‘  

সেইসঙ্গে মমতা ঘোষণা করেন, ‘গঙ্গাসাগরে যেতে গেলে একেক জনকে জল পার করতে হয়।  তাই মুড়িগঙ্গার ওপর  সেতু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এই কাজ শেষ করতে চার বছর সময় লাগবে এবং সরকারিভাবে ১ হাজার ৫০০ কোটি টাকা খরচ হবে ।  আমরা সেই টাকা দিয়ে দিয়েছি। এই সেতুর কাজ হয়ে গেলে তীর্থযাত্রীরা উপকৃত হবেন। ‘ একথায় বলা যায়, কেন্দ্রের তরফ থেকে সহায়তা না পেলেও রাজ্য সরকার গঙ্গাসাগর সেতু তৈরি করে দেবে ।  

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ