কালীঘাটের বাসভবনের পর বিএলএ’‌দের নেতাজি ইন্ডোরে ডাকলেন মুখ্যমন্ত্রী, কবে সভা হবে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে বড় অঙ্কের ভোটারদের নাম বাদ পড়েছে। এই নিয়ে গতকালই কালীঘাটের বাসভবনে বিএলএ এবং দলীয় নেত্ত্বদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেখানে দেওয়া নির্দেশ অনুযায়ী কতটা কাজ হল তা জেনে নিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ’‌দের নিয়ে সভা ডাকলেন মুখ্যমন্ত্রী। বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সে বিষয়ে আগেই সতর্ক করেছিলেন তিনি। এবার আরও কিছু নির্দেশ দিতে এই সভা ডাকা হয়েছে বলে সূত্রের খবর। নয়া উদ্যোগ নেওয়া হতে পারে।

এদিকে সব বিএলএ এবং দলের কর্মীদের নিয়ে আগামী ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভায় থাকবেন দলীয় নেতৃত্বও। মঙ্গলবার কালীঘাটে ভবানীপুর কেন্দ্রের বিএলএ (২)-দের নিয়ে বৈঠক করার পর এই কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার রাজ্যের খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, তালিকায় ব্যাপক অসঙ্গতি রয়েছে। এখনও পর্যন্ত ৫৮ লক্ষ ৫৯ হাজার ৮৯৮ জনের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। সেই অঙ্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সার্বিকভাবে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলকে এবং বিএলএ’‌দের।

অন্যদিকে খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, জীবিত বহু ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে। এটা শুধু সাধারণ মানুষের সঙ্গে হয়েছে তাই নয়, মৃত দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকেও মৃত বলে দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন সন্দেহজনক ভোটারদের নোটিশ পাঠাবে শুনানির জন্য। তার আগে কালীঘাটে বৈঠক করে বিএলএ এবং দলের নেতাদের তৃণমূল সুপ্রিমো বলেছেন, অনেক নাম বাদ পড়েছে। আপনাদের ভাল করে স্ক্রুটিনি করতে হবে ভোটার তালিকা নিয়ে। বাড়ি বাড়ি গিয়ে তালিকা ধরে পরীক্ষা করতে হবে।

এছাড়া তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং মন্ত্রী ফিরহাদ হাকিম–সহ প্রায় ২৬৭ জন বিএলএ ছিলেন বৈঠকে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ধরে পরীক্ষা করুন। যাঁদের নাম বাদ গেল তাঁদের কী কারণে বাদ গিয়েছে সেটা ভাল করে বুঝে নিন। তাঁদের যা সহযোগিতা দরকার তা করতে হবে। শুনানির ক্ষেত্রে কাগজপত্রের সমস্যা যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। মানুষকে ভরসা দিতে হবে। অনেকেই আছেন যাঁরা ভাল করে ইংরেজি বোঝেন না। ফর্ম ফিলআপ ও ফর্ম বুঝতে তাঁদের পাশে থাকুন। যাতে শুনানির ক্ষেত্রে কোনও সমস্যা না হয়। অনেক বয়স্ক বা অসুস্থ মানুষ আছেন, তাঁদের দিকে বেশি নজর রাখতে হবে।

 

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য