আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার সিউড়িতে প্রশাসনিক সভা মমতার

নিজস্ব প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বীরভূম সফরে সামান্য রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবারের পরিবর্তে শনিবারই রওনা হবেন লাল মাটির দেশের উদ্দেশে। আর পরের দিন ছুটির দিনেই সিউড়িতে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠক ছেড়ে রাতেই ফিরবেন কলকাতায়। বৃহস্পতিবার সন্ধেয় নবান্ন সূত্রে এ খবর জানা গিয়েছে।

গরু পাচার মামলায় সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়ে দিল্লির তিহাড় জেলে বন্দি বীরভূম জেলা তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে ছাড়াই পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করেছে ঘাসফুল শিবির। কিন্তু পঞ্চায়েত ভোটের সঙ্গে লোকসভা ভোটের যে অনেক তফাত তা ভালই জানেন পোড়খাওয়া জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একদা কেষ্টগড় হিসাবে পরিচিত বীরভূমের দুটি লোকসভা আসনে দলীয় প্রার্থীরা যাতে জেতেন তা নিশ্চিত করতে কোনও ঝুঁকি নিতে চাইছেন না তিনি। তাই জনগণের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বীরভূমে যাচ্ছেন তিনি। একদিকে প্রশাসনিক বৈঠক থেকে যেমন শান্তিনিকেতনে বাউল বিতানের উদ্বোধন করবেন, তেমনই দেউচা-পঁচামির কয়লা উত্তোলন শিল্পের(Deucha Pnachami Coal Mine Industry) জন্য জমিদাতা ৬০০টি পরিবারের ১ জন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর থেকে অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। অন্ডাল থেকে সড়ক পথে বোলপুর যাবেন৷ রাতে থাকতে পারেন বোলপুরের সার্কিট হাউসে কিংবা রাঙাবিতান পর্যটন কেন্দ্রে। পরেরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি তিনি সভা করবেন জেলা সদর সিউড়ির চাঁদমারি মাঠে। জেলার একগুচ্ছ প্রকল্পের শিল্যানাস ও উদ্বোধন শেষে । ওই দিনই কপ্টারে কলকাতা ফিরবেন তিনি।  

Published by:

Share Link:

More Releted News:

লুঙ্গি বিতর্কে নয়া মোড়, ভোটারদের অধিকার রক্ষায় অভিনব উদ্যোগ তৃণমূলের

স্ট্রং রুমে সিসিটিভিতে ‘গোলযোগ’ অভিযোগে সরব তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস

অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছেন অধীর চৌধুরী, বহরমপুর পুরসভাকে হুঁশিয়ারি কংগ্রেস প্রার্থীর

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

‘লাড্ডু’র চাহিদা তুঙ্গে উঠেছে, ফল প্রকাশের আগে ব্যবসায়ীদের প্রস্তুতি চরমে

পুরুলিয়ায় দুষ্কৃতীদের সোনার গয়নার ব্যাগ ছিনতাই চেষ্টা, গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ